চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিতি আপা, তোমাকে মিস করছি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৭
বিনোদন
A A
পারভীন সুলতানা দিতি

পারভীন সুলতানা দিতি

আজ চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির প্রথম মৃত্যুবার্ষিকী। তাকে স্মরণ করে লিখেছেন নির্মাতা শায়ের খান।

অভিজ্ঞতায় দিতি আপা আমার অনেক সিনিয়র। বড়–ছোট সব পর্দায় ওনার সমান বিচরণ। আমি ছোট পর্দার ছোট মানুষ। তবে কমেডি নির্মাণে তখন নাম কুড়িয়েছি। ভালোই কুড়িয়েছি।

দিতি আপাকে কমেডিতে লাগবে। ভাবলাম, করতে পারবে? তারপরই মনে হলো করানোর দায়িত্ব তো আমার। নইলে লেখক-নির্মাতা হলাম কেন? এর আগে আমার একটি মেসেজপুর্ণ নাটকে সিরিয়াস চরিত্রে অভিনয় করেছিলেন।

Banglabid

কমেডি সিরিয়াল ‘সুন্দরী ও কাকের ছানা’র স্ক্রিপ্ট নিয়ে বসলাম দিতি আপার সঙ্গে। এটি ভিন্নধর্মী কমেডি। সম্পুর্ণ সিরিয়ালের ডায়ালগ লিখেছি অন্তমিল ছন্দে ছন্দে। খুবই মজা পেলেন। স্ক্রিপ্টটা এমন ভাবে ধরলেন যেন হাত পিছলে পড়ে যাবে। চরিত্রটি সুন্দরী ১ মেয়ের সিংগেল মা, রিচ লেডি।

উনি শুধু মাথা নাড়লেন। অর্থ, ডোন্ট ওরি।

শুটিংয়ের দিন আমি অবাক! এরকম চোখা পেনসিলের মতো রিচ লেডি খুব কম দেখা যায়। চরিত্রের আদলে নিজের চেহারা কমেডি ধাঁচে নিয়ে এসেছেন।

Reneta

মেকআপ নিতে নিতে বললেন, ‘শায়ের খান, ইয়োর নেম ইজ খান, না?

বুঝলাম, সম্পুর্ণ  স্ক্রিপ্ট পড়েছেন, আমাকে অলিখিত সার্টিফিকেট দিলেন।

এই সিরিয়ালে অভিনয় করতে সবারই বেগ পেতে হত। ছন্দ মিলিয়ে এক্সপ্রেশন  কাউন্টার এক্সপ্রেশনে মজাটাও রাখতে হচ্ছে। দিতি আপা হোচট খেয়েছেন খুব কম। ঝরঝরা মুখস্ত করে এসেছেন। শুধু তা–ই না; সেট রেডি করতে, সহশিল্পীদের মেকআপ, গেটআপেও সহায়তা করছেন—যেন আমার পাক্কা সহকারী! মজা পেয়ে গেছেন। একেই বলে জাত শিল্পী।

একটি রহস্যপুর্ণ ব্যাপার খেয়াল করলাম। এই শুটিংয়ের স্পটে হঠাৎ​ হঠাৎ​ কিছু অপরিচিত মানুষের আনাগোনা। অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করলে ফিসফিসিয়ে বলত, দিতি আপার গেস্ট। ভয়ের কিছু নাই, দিতি আপাই কাউকে কাউকে ডাকিয়ে এনেছেন দেখাতে, ‘দেখো, কী যজ্ঞ চলছে বাংলাদেশের কমেডি নাটকে। এর আগে দেখেছ কখনো?’

দিতি আপা, তোমাকে মিস করছি। তুমি বেহেশতে শান্তিতে ঘুমাও।

‘সুন্দরী ও কাকের ছানা’ নাটকের দৃশ্য

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারভিন সুলতানা দিতিশায়ের খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহটা ফেদেরারের রূপকথার মত কাটল

পরবর্তী

দ্রুত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মনে করে আওয়ামী লীগ ও বিএনপি

পরবর্তী

দ্রুত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মনে করে আওয়ামী লীগ ও বিএনপি

গাইবান্ধার সুন্দরগঞ্জ-১ আসনের উপনির্বাচনের প্রচারণার শেষ দিন

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT