বাংলাদেশ

ইউল্যাব এমএসজে অ্যালামনাই এর দায়িত্ব গ্রহণ

ইউল্যাব এমএসজে অ্যালামনাই এর দায়িত্ব গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন ব্যক্তি ইউল্যাবের অনুষ্ঠানে অ্যালামনাই দায়িত্ব গ্রহণের জন্য চুক্তিপত্র স্বাক্ষর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দায়িত্ব নিলো ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি।

সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নাসের এবং সাধারণ সম্পাদক সিউল আহমেদ কাছে দায়িত্ব বুঝিয়ে দেন আহ্বায়ক কমিটির সভাপতি আরিফুল ইসলাম আরমান ও সাধারণ সম্পাদক আফিয়া পিনাসহ বাকি সদস্যরা।

এসময় নবনির্বাচিত কমিটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ইউল্যাব এমএসজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সহকারি অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদ হোসেন। তিনি তার বক্তব্যে নতুন কমিটিকে শুভেচ্ছা জানান এবং আগামীর পথচলায় প্রেরণাদায়ী উৎসাহ প্রদান করেন এবং ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের অ্যাসোসিয়েশনের দশ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টি ঘোষণা করেন।

এর আগে ২০ নভেম্বর দিনব্যাপী অনলাইনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আব্দুল্লাহ আল নাসের এবং সাধারণ সম্পাদক সিউল আহমেদ নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহফুজুর রহমান মুকুল।

এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে এসএম সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ আব্দুল্লাহ আল মোশরেফ (রিফাত), কোষাধ্যক্ষ পদে এম. দিদারুল করিম শিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তানশু জুবেরিয়া বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে কামরুজ্জামান মিলু, আফরোজা প্রিয়া, মালিহা ওয়াদুদ চাঁদনী ও আসিফ রহমান খান নির্বাচিত হয়েছেন।

বিষয়:ইউল্যাব এমএসজে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…