চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাড়ি রহস্য উম্মোচন, ফারুকীর নতুন ছবিতে জাহিদ হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ পূর্বাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

গেল অক্টোবরে ‘ডুব’ ছবি মুক্তির আগেই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ঘোষণা দিয়েছিলেন ‘শনিবারের বিকেল’ নামে একটি ছবি নির্মাণ করবেন। এই ছবির ইংরেজি ট্যাগলাইন হবে ‘স্যাটারডে আফটারনুন’। তখন জানানো হয়েছিল, ছবিতে অভিনয় করবেন ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি, যিনি অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা।

নতুন করে ২০১৮ সালের প্রথম প্রহরে জানা গেল, ফারুকীর ‘শনিবারের বিকেল’ ছবিতে তিশা ও হুরানি ছাড়াও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হবে।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ আজ দিবাগত রাত ১২ টায় জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফ্যানপেজে লাইভে এসে জানান, শনিবারের বিকেল ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন জাহিদ হাসান। ঘোষণার সময় জাহিদ হাসান নিজেও উপস্থিত ছিলেন।

এসময় জাহিদ হাসান বলেন, শনিবারের বিকেল হবে আন্তর্জাতিক মানের একটি সিনেমা। এই ছবির কনসেপ্টটা শুনে আমার কাছে ভালো লাগে। তারপর চূড়ান্ত হয়।

ক’মাস ধরে জাহিদ হাসানকে প্রথম পলকে যে কেউ দেখলেই ভড়কে যাবেন! কারণ তার গালভর্তি সাদা দাড়ি। কথা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা জট খুললেন দাড়ির রহস্যের। জানালেন, ‘শনিবারের বিকেল’ ছবির চরিত্রের প্রয়োজনেই দাড়ি রেখেছেন। পাশাপাশি কলকাতার একটি ছবিতে (সিতারা) কাজ করবেন, সেজন্যও দাড়ির প্রয়োজন। তাই এক ঢিলে দুই পাখি মারার জন্যই মূলত তিনি দাড়ি রেখেছেন।

বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে ‘শনিবারের বিকেল’ ছবিটি। এই ছবিতে বাংলাদেশ থেকে প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল। আর ভারতের শ্যাম সুন্দর দে। গেল ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরুর কথা থাকলেও নানাকারণে সেটি হয়নি। আগামী ফেব্রুয়ারি নাগাদ শুরু হবে ‘শনিবারের বিকেল’ ছবির শুটিং।

Reneta

অন্যদিকে নির্মাতা ফারুকীর সঙ্গে এর আগেও কাজ করেছেন জাহিদ হাসান। টিভি ফিকশন ছাড়াও ফারুকী পরিচালিত ‘মেড ইন বাংলাদেশ’ নামের রাজনৈতিক স্যাটায়ারধর্মী ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান জাহিদ হাসান।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজজাহিদ হাসানতিশাফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT