চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দারুচিনি দ্বীপ’ এর ১৫ বছর পর একসঙ্গে ইমন-মম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৬, মে ২০২২
বিনোদন
A A
ইমন-মমের হাস্যোজ্জ্বল ছবি, বন্ধুত্বের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ইমন ও জাকিয়া বারী মম দুজনের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে। ২০০৭ সালে ছবি মুক্তি পর তাদের আর একসঙ্গে বড়পর্দায় পাওয়া যায়নি।

ইমন বড়পর্দায় মনোযোগী ছিলেন, অন্যদিকে মম টুক টাক বড়পর্দায় কাজ করলেও নিয়মিত ছিলেন টিভি নাটকে। দীর্ঘ ১৫ বছর এই জুটি আবার বড় পর্দায় হাজির হচ্ছেন ‘আগামীকাল’ ছবির মাধ্যমে।

৩ জুন ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘দারুচিনি দ্বীপ’ ছিল আমাদের দুজনের প্রথম ছবি। তবে ‘আগামীকাল’-এ দর্শক আমাদের অন্যভাবে দেখতে পাবেন। গল্পের প্রয়োজনে আমাদের চরিত্রগুলো এগিয়েছে।

Banglabid

এদিকে, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘গলুই’, ‘বিদ্রোহী’, ‘শান’ ছবিগুলো দিয়ে সিনেমার দর্শকদের হলমুখী হতে দেখা গেছে। পরবর্তীতে ‘পাপ পুণ্য’ পাচ্ছে দর্শক প্রশংসা। সিনেমা হল মালিকরা চাইছেন, ভালো ছবি মুক্তির ধারাবাহকিতা অব্যাহত রাখতে হবে তাহলে দর্শক নিয়মিত হলমুখী হবে।

চিত্রনায়ক ইমনের দাবি, ভালো ছবি মুক্তির ধারাবাহিকতা রাখতেই তার ‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে আগামী ৩ জুন।

পরিচালনা করেন টিভি নাটকের সুপরিচিত নির্মাতা অঞ্জন আইচ। ইমন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেন টুটুল চৌধুরী, জাকিয়া বারী মম, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম তারেক স্বপন প্রমুখ।

Reneta

ইমন বলেন, ২০১৯ সালে ঈদে সুপারস্টার শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবি দিয়ে সিনেমা দর্শকের কাছ থেকে তুমুল সাড়া পেয়েছিলাম। ‘আগামীকাল’ নিয়েও আমার প্রত্যাশা কম নয়। কোভিডের কারণে এর মধ্যে আমার ভালো ছবিগুলো মুক্তি পায়নি। অনেকগুলো কাজ করেছি। ‘আগামীকাল’ দিয়ে সেইসব ছবি মুক্তি শুরু হচ্ছে। একে একে অন্য ছবিগুলো মুক্তি পাবে।

নায়ক ইমন আরও বলেন, সবকিছু কাটিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরছি। শেষ থেকে আবার সব শুরু হয়। আমাদের সিনেমাও আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। ঈদে তার প্রমাণ পেয়েছি। সামনে সিনেমাগুলো মুক্তি পেলে অবশ্যই দারুণ কিছু হবে। আমাদের ইন্ডাস্ট্রি আবার জমজমাট হতে শুরু করেছে। আমি সবসময় আশাবাদী মানুষ। সামনে ভালো কিছু দেখতে পাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমনগলুইজাকিয়া বারী মমটুটুল চৌধুরীদারুচিনি দ্বীপফারুক আহমেদলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমাসূচনা আজাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গফরগাঁও সাহিত্য সংসদের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপন

পরবর্তী

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল

পরবর্তী
মাঙ্কিপক্স ভাইরাসের ইমেজ, জীবাণুর সূক্ষ্ম ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়াল

পদ্মাসেতু বা উন্নয়নে নয়, উন্নয়নের নামে দুর্নীতি দেখলে গা জ্বলে: ফখরুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT