দারাজের লাইভ আড্ডায় এবার চিত্রনায়িকা পূর্ণিমা

দারাজের লাইভ আড্ডায় চিত্রনায়িকা পূর্ণিমা অংশগ্রহণ করছেন, যা বাংলাদেশের বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক সংবাদে গুরুত্ব পায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাড়া ফেলছে দারাজের তারকা লাইভ আড্ডা ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’। ১ নভেম্বর থেকে শুরু হওয়া দারাজ ক্যাম্পেইনের আজকের শোতে অতিথি চিত্রনায়িকা পূর্ণিমা।
এটি ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ এর নয় নম্বর পর্ব। আগের পর্বগুলোর মতোই এটি দর্শক রাত সাড়ে ১১টায় দেখতে পারবেন।
‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ ক্যাম্পেইনের অংশ হিসেবে ১১ নভেম্বর পর্যন্ত দারাজের ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’তে দারাজ অ্যাপের মাধ্যমে যত খুশি ততো শপিং করতে পারবে সাধারণ ক্রেতারা। সেই উপলক্ষে এই শোয়ের আয়োজন।
১ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী শোটি অনুষ্ঠিত হচ্ছে, চলবে ১১ নভেম্বর পর্যন্ত। প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দা সহ চ্যানেল আইয়ের ফেসবুক, দারাজের অফিশিয়াল ফেসবুক পেজ ও দারাজ অ্যাপে।
জনপ্রিয় সব তারকাদের নিয়ে ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ উপস্থাপনা করছেন রাফসান সাবাব। ১১ দিনব্যাপী ‘দারাজ ইলেভেন ইলেভেন শো’ অনুষ্ঠানটি পরিচালনা করছেন সোহেল রানা বিদ্যুৎ।
‘দারাজ ইলেভেন ইলেভেন শো’র শেষদিন ‘ওয়ার্ল্ড বিগেস্ট সেল ডে’র মাধ্যমে শেষ হবে। ওইদিনের অতিথি হবেন সুপারস্টার শাকিব খান।






