সিরিয়ার রাজধানী দামেস্কে জোড়া বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
আহতদের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী দামেস্ক থেকে ১০ কিলোমিটার দূরে শিয়া ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী সৈয়দা জেইনাব মাজারের কাছে ওই হামলা চালানো হয়।
শহরের প্রবেশ মুখে আত্মঘাতী হামলাকারী প্রথম হামলাটি চালানোর কিছুক্ষণ পর মাজারের কাছে দ্বিতীয় হামলাটি চালানো হয়। বরাবরের মতো হামলার দায় স্বীকার করেছে আইএস।
এর আগে চলতি বছরে সৈয়দা জেইনাব এলাকায় চালানো হামলায় প্রায় দেড় শতাধিক মানুষ নিহত হয়। অন্য এক সংবাদে জানা গেছে, আলেপ্পোতে আইএসের অবস্থানে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৩১ আইএস সদস্য নিহত হয়েছে।







