চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাপটেই ঘুরে দাঁড়াল কিউইরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন নেই। সিরিজের প্রথম ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতাহীন হার। নিউজিল্যান্ডের সময়টা কঠিনই হয়ে উঠছিল। সেই চ্যালেঞ্জের মুখে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম সাউদির দল।

রোববার ওয়েলিংটনে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে দ্বিতীয় ম্যাচে জিতে এখন সমতায় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ক্রাইস্টচার্চে ৭ উইকেটে জিতেছিল সফরকারী ইয়ন মরগ্যানের দল।

শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭৬ রানের বড় পুঁজিই গড়ে স্বাগতিকরা। জবাব দিতে নেমে এক বল আগে অলআউট হওয়ার সময় ১৫৫ রানের বেশি এগোতে পারেনি সফরকারীরা।

Banglabid

উদ্বোধনীতে মুনরো ৭ রানে ফিরলেও ২৮ বলে ৪১ তুলে শুরুটা ভালোই করে দিয়ে যান গাপটিল। ৩ চার ও ২ ছক্কার ইনিংস তার।

পরে সেইফার্ট ১৬, ডি গ্র্যান্ডহোম এক চার ও ৩ ছক্কায় ১২ বলে ২৮, টেলর ২৮ করে মিডলের চাকা সচল রাখেন।

শেষদিকে নিশাম করে দেন কাজের কাজটা। ২ চার ও ৪ ছয়ে ২২ বলে ৪২ রানের টর্নেডোতে ইংলিশদের জন্য কঠিন পথ বাতলে দেন।

Reneta

জর্ডান এদিন সফরকারীদের হয়ে ভালো বল করেছেন। ২৩ রানে ৩ উইকেট তার। ২২ রানে ২টি স্যাম কারেনের।

জবাব দিতে নেমে বেয়ারস্টোকে (০) হারিয়ে শুরু হয় ইংল্যান্ডের। মালান ৩৯, মরগান ৩২, জর্ডান ৩৬ রানে চেষ্টা করলেও ভিন্স (১), বিলিংস (৮) কারেনদের (৯) ব্যর্থতায় লক্ষ্য ছোঁয়া হয়নি ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের।

স্যান্টনার ২৫ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের জয় এগিয়ে এনেছেন। ২টি করে উইকেট নিয়ে সাউদি, ফার্গুসন ও সোধি তাকে যোগ্য সঙ্গ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রেক্ষাগৃহে যেমন চলছে ‘পদ্মার প্রেম’

পরবর্তী

ডেঙ্গু জ্বরে থেমে নেই প্রাণহানি, খুলনায় এক নারীর মৃত্যু

পরবর্তী

ডেঙ্গু জ্বরে থেমে নেই প্রাণহানি, খুলনায় এক নারীর মৃত্যু

আত্মপ্রেম বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT