চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মপ্রেম বাড়িয়ে দেয় আত্মবিশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৯
লাইফস্টাইল
A A

আত্মপ্রেম মানুষকে আত্মপ্রত্যয়ী করে তুলতে পারে, গবেষকরা তেমনই দাবি করছেন। কুইন্স ইউনিভারসিটির একদল গবেষক প্রায় ৭শ’ মানুষের ব্যক্তিত্বের উপর গবেষণা চালিয়ে তারা এমনটি জানিয়েছেন।

গবেষকরা বলছেন, এক ধরণের আত্মপ্রেম আছে যেটা ব্যক্তির মানসিক দৃঢ়তা বাড়ায়। যেটা মানুষকে হতাশাগ্রস্থ অবস্থা থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। এরা নিজেকে নিয়ে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করে। এতে তাদেরকে মানসিকভাবে কম ধকল (স্ট্রেস) পোহাতে হয়।

গবেষণা প্রবন্ধ লেখকদের একজন ড. কোসতাস পাবাগোরগ্যিও বলেছেন, আত্মপ্রেম (নার্সিজম) দুই ধরণের; আড়ম্বরপূর্ণ এবং অরক্ষিত। অরক্ষিত মানসিকতার যারা তারা বেশী রক্ষণশীল। অন্যের আচরণের প্রতি এরা বেশি বিরূপ হয়ে থাকে। অন্যদিকে আড়ম্বরপূর্ণ মানসিকতার ব্যক্তিরা নিজেকে খুব বেশি গুরুত্বপূর্ণ ভাবে এবং নিজের যোগ্যতা নিয়ে মগ্ন থাকে।

ড. কোসতাস পাবাগোরগ্যিও আরো বলেছেন, আত্মপ্রেম মূলত ব্যক্তির নেতিবাচক চিন্তাপ্রক্রিয়ার অংশ। এগুলো মূলত প্রতারণামূলক মনোভাব, ধর্ষকামীতা এবং মানসিক অসুস্থতার সমন্বয়।

এই গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়েছে ‘পারসোনালিটি এন্ড ইনডিভিজুয়াল ডিফারেন্স এন্ড ইউরোপিয়ান সাইকিয়াট্রি’ জার্নালে।
আত্মপ্রেমময় ব্যক্তিত্বকে বিশ্লেষণ করা হয় এভাবে- এ ধরণের মানসিকতার মানুষ বিশ্বাস করে, অন্য যে কারো চাইতে তারা বিশেষ এবং আলাদা। তাদেরকে অন্যরা গুরুত্ব না দিলে বা কম গুরুত্ব দিলে এরা বিপর্যস্ত অনুভব করে। আত্মপ্রেমীরা আবার কম আত্মসম্মান বোধসম্পন্ন মানুষ হতে পারে। এরা মানসিকভাবে অরক্ষিত বোধ করে।

ড. কোসতাস পাবাগোরগ্যিও মনে করেন, তাদের এই গবেষণা হতাশাগ্রস্ত সমাজের লক্ষণগুলো বিশ্লেষণে সহায়তা করবে। তিনি বলেন, নার্সিজিমের সবগুলো বৈশিষ্ট্য সমাজের জন্য উপকারী না হলেও কিছু কিছু বৈশিষ্ট্য ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।

ড. কোসতাস পাবাগোরগ্যিও বিশ্বাস করেন, আত্মপ্রেম বিষয়টিকে ভাল বা খারাপ বলে বিশেষায়িত করার সুযোগ নাই। বরং মানুষের আচরণ এবং তার বিবর্তন বিশ্লেষণে সহায়ক মাপকাঠি বলা যায়।

ছবি: বিদেশী পত্রিকা

ট্যাগ: মানসিক স্বাস্থ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু জ্বরে থেমে নেই প্রাণহানি, খুলনায় এক নারীর মৃত্যু

পরবর্তী

বাংলাদেশ-ভারত: টি-টুয়েন্টি নম্বর ‘১০০০’

পরবর্তী

বাংলাদেশ-ভারত: টি-টুয়েন্টি নম্বর ‘১০০০’

৪০ কার্যদিবসে ওসি মোয়াজ্জেমের বিচার শেষ করতে হাইকোর্টের নির্দেশ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT