চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদার লাঠির আঘাতে নাতির মৃত্যু

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:০৭ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
নাতির ছবি, দাদার লাঠির আঘাতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের নাগরপুরে পাঙ্গাস মাছ কেনা নিয়ে পরিবারের সাথে কথাকাটাকাটি ও সংঘর্ষের জেরে দাদার লাঠির আঘাতে নাতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সহবতপুর ইউনিয়নের ইরতা পূর্বপাড়া গ্রামে। নিহত ওই কিশোর একই গ্রামের রেজাউল মিয়ার ছেলে মো. রিফাত মিয়ার (১৩) । নিহত রিফাত সহবতপুর হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সহবতপুর বাজার থেকে রিফাতের বাবা বড় একটি পাঙ্গাস মাছ কিনে আনেন। এতে রিফাতের দাদা রাজ্জাক মিয়া (৬৫) ছেলে রেজাউলকে মাছ কিনে আনার বিষয়ে প্রতিবাদ করে।

তখন রেজাউল তার স্ত্রীকে বলেন বাবা রাজ্জাক মিয়াকে মাছ দেওয়ার জন্য। এতে রাজ্জাক মিয়া ক্ষিপ্ত হয়ে যান। পরে রাজ্জাক মিয়া, তার স্ত্রী ও ছোট ছেলের বৌ একত্রিত হয়ে রেজাউল, তার স্ত্রী ও ছেলে রিফাতকে মারপিট করে। এঘটনায় বাবা-ছেলে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। রাত অনুমানিক ১টার দিকে চিকিংসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ স্বাস্থ্যকমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ ঘটনায় নাগরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত রিফাতের বাবা রেজাউল জানান, আমি ঢাকায় কাজ করি। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলাম। ছেলে পাঙ্গাস মাছ খেতে চাওয়ায় বুধবার বিকেলে বাজার থেকে একটি মাছ কিনে আনি। আমার বাবা, মা ও ছোট ভাইয়ের স্ত্রী মাছকে কেন্দ্র করে আমার সাথে কথা কাটাকাটি করে। এক পর্যায়ে আমাদেরকে মারপিট করে। এতে আমার ছেলে রিফাতের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। ওই রাতেই আমার ছেলে রিফাত মারা যায়।

নাগরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাতেমাতুজ্জহুরা বলেন, গতকাল বিকেলে রিফাত ও রেজাউল মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রিফাতের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করি। স্বজনরা রিফাতকে টাঙ্গাইল নেয়ার জন্য বের হয়ে গেলেও কিছুক্ষণ পর ফেরত আসেন। রিফাতের বমি ও মাথা ব্যাথায় চোখে ঝাপসা দেখছে বলে জানান। তখন আবারও রিফাতকে দ্রুত টাঙ্গাইল নিতে বলা হয়। কিন্তু তারা না নেয়ায় অভিভাবকের অনুমতি নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাত একটার দিকে রিফাত মারা যায়।

এ ব্যাপারে নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান ।

ট্যাগ: টাঙ্গাইল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লোভে পড়ে মানুষ ‘একজন তেলাপোকা’ হয়ে ওঠে!

পরবর্তী

সশস্ত্র বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর: প্রধানমন্ত্রী

গ্র্যামি অ্যাওয়ার্ড ট্রফি, সোনালী গ্লাসের গানের বাক্সের মতো দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনের কারণে স্থগিত গ্র্যামি অ্যাওয়ার্ড

সর্বশেষ

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিকম্প, কেমন আছেন অপু বিশ্বাস?

আগস্ট ২৬, ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুসংবাদ ছড়িয়ে আতঙ্ক, দায়ীদের শাস্তি দাবি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT