চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাউদ ইব্রাহিমের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ভারতের চোখে সবচেয়ে ভয়ঙ্কর ফেরারি এ আসামীকে পাকিস্তানের করাচির আগাখান হাসপাতালে ভর্তি হয়েছে বলে অসমর্থিত এক সংবাদে জানানো হয়েছে।

ভারতের আন্ডারওয়ার্ল্ডের কথিত ডন দাউদ ইব্রাহিম (৬১) হার্ট অ্যার্টাকের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। তবে দাউদ ইব্রাহিমের ঘনিষ্ট সহযোগী ছোটা শাকিল জানিয়েছেন, তিনি (দাউদ) ভালো আছেন।

ভারতের মুম্বাই শহরে ১৯৯৩ সালে সিরিয়াল বোমা হামলায় ২৫৭ জন হত্যার জন্য দাউদ ইব্রাহিমকে দায়ী করা হয়। সেই হামলায় ৭০০ জন আহত হয়। ধারণা করা হয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্স এর অর্থায়নে এবং নির্দেশে ঐ হামলা চালায়।

এছাড়াও ভারতে কয়েকটি সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসাবে এবং অর্থপাচার ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের দাবি, দাউদ ইব্রাহিমকে আর্থিক সহায়তা করে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা এবং লস্করে-এ-তৈয়বা।

ভারত দীর্ঘ দিন ধরে কালো জগতের এই ডনকে খুঁজে বেড়াচ্ছে। দাউদ দুবাই এবং করাচিতে থেকে মুম্বাইয়ের আন্ডারওর্য়াল্ড নিয়ন্ত্রণ করছে। ভারতের দাবি গত এক বছর তিনি পাকিস্তানের সহায়তায় সেখানে একাধিক ঠিকানা ব্যবহার করে বসবাস করছে। জাতিসংঘের কমিটিও তার ৬ থেকে ৯টি ঠিকানা ব্যবহারের কথা নিশ্চিত করেছে।

ভারত কয়েক দফা প্রমাণসহ জাতিসংঘের কমিটির কাছে জানিয়েছে, দাউদ ইব্রাহিম করাচির ক্লিফটন রোডে বসবাস করছে। তবে ইসলামাবাদ বরাবরই পাকিস্তানে দাউদের অবস্থানের কথা নাকচ করে আসছে।

Reneta

গত বছর দাউদ ইব্রাহিম তার বোনের ছেলের বিয়েতে পরিবারের সঙ্গে স্কাইপিতে কথা বলেছিলেন বলে জানা যায়। ভাগ্নে আলিসাহ পারকার হলেন তিন বছর আগে নিহত হওয়া তার গ্যাংস্টার বোন হাসিনা পারকারের ছেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দাউদ ইব্রাহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT