কুমিল্লা

দাউদকান্দিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

দাউদকান্দিতে পিকআপ খাদে পড়ে নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে একটি ফল বোঝাই পিকআপ খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়ায় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…