চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪২ মিলিয়ন ডলার খরচে এ কেমন ঘড়ি বানাচ্ছেন অ্যামাজন প্রধান?

শাহাদাত হোসেন শাহাদাত হোসেন
২:৩৩ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
জেফ বেজোস

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি দুর্গম পর্বতে একটি ঘড়ি নির্মাণ করছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। ৪২ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এ যান্ত্রিক ঘড়িটি কিন্তু সময় দেখার সাধারণ কোনো ঘড়ি নয়।

এটি এমন একটি ঘড়ি যা আগামী ১০ হাজার বছরের কথা মাথায় রেখে বানানো হচ্ছে বলে জানা গেছে।

এক টুইটে ঘড়িটির নির্মাণ কাজ শুরুর ঘোষণা দেন অ্যামাজনের প্রধান। এর সঙ্গে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন বেজোস যেখানে নির্মাণ কাজের অংশ বিশেষ তুলে ধরা হয়েছে।

আজব এ ঘড়িটির স্বপ্নদ্রষ্টা মূলত কম্পিউটার বিজ্ঞানী ড্যানি হিলিস। ১৯৮৯ সালে তিনি প্রথম এ ঘড়ি নিয়ে কাজ শুরু করেন। দ্য লং নিউ ফাউন্ডেশন নামে তার প্রতিষ্ঠানও জেফ বেজোসের সাথে এ ঘড়ি তৈরিতে কাজ করছে।

গত বেশ কয়েক বছর ধরেই ঘড়িটি নিয়ে কাজ করছেন এ দুজন ব্যক্তি। একাধিকবার ঘড়িটির প্রোটোটাইপ তৈরি করা হয়েছে। ড্যানি হিলিস ছাড়া এ প্রকল্পে আরও যুক্ত আছেন মিউজিসিয়ান ব্রায়ান এনো, লেখক কেভিন কেলি ও স্টুয়ার্ট ব্র্যান্ড।

Reneta

ঘড়িটির বিভিন্ন বৈশিষ্ট্য অবাক করার মতো। ৫০০ ফুট লম্বা এ ঘড়িতে নেই কোনো সেকেন্ড কিংবা মিনিটের হিসেব। ঘড়িটি সময় হিসেব করবে বছর, শতাব্দী এবং হাজার বছরে।

এতে থাকা পেন্ডুলাম প্রতি এক বছরে একবার নড়বে। এছাড়া আছে শতাব্দীর কাঁটা যা একশো বছরে একবার নড়বে। ঘড়িটির বিশেষ একটি চেম্বারে থাকবে একটি পাখি। এক হাজার বছর পরপর পাখিটি চেম্বার থেকে বেরিয়ে আসবে এবং জানান দেবে ঘড়িটির হাজার বছর পূর্ণ করেছে। এরপর আবার আরও এক হাজার বছরের প্রতীক্ষায় দিন গুনবে এটি।

এর বাইরে ঘড়িতে থাকবে আরও পাঁচটি অ্যানিভার্সারি চেম্বার। মূলত ঘড়িটির এক বছর, দশ বছর, একশো বছর, এক হাজার বছর এবং দশ হাজার বছর পূর্তি উদযাপনে এসব চেম্বারে থাকবে যান্ত্রিক অ্যানিমেশন। এরই মধ্যে এক বছর পূর্তির অ্যানিমেশনের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে। শীঘ্রই চূড়ান্ত হবে দশ বছরের অ্যানিমেশনও। তবে বাকি তিনটি অ্যানিমেশন কী বিষয়ের উপর হবে, তার দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের উপরই ছেড়ে দিতে যান বেজোস।

ঘড়িটির বিষয়ে ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোস জানিয়েছিলেন, ৪২ মিলিয়ন ডলার খরচ করে হয়তো এখন অনেক কিছু করা সম্ভব যা মানুষের কাজে লাগে। কিন্তু কয়েক হাজার বছর পর মানুষ এই ঘড়িটি নিয়ে আলোচনা করবে, এটি নির্মাণের কারণ বের করতে চাইবে। আর সেটিই হলো মূল কথা। এখন যেমন মানুষ পিরামিড কিংবা স্টোনহেঞ্জ নিয়ে কথা বলে, এ ঘড়িটিও তেমনই হবে বলে মনে করেন তিনি।

অ্যামাজনের প্রযুক্তি মানেই যেনো একটু অন্যরকম কিছু, ৪২ মিলিয়ন ডলার খরচে তৈরি এই ঘড়ি হয়তো সেই পথেই হাটছে।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT