চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৮:২১ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। পুলিশ এখন জনগণের বন্ধু, তারা তাদের জীবন দিয়ে জনগণের সেবা করে যাচ্ছে।

শনিবার বিকেলে রাজধানীর তিতুমীর কলেজ প্রাঙ্গনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের আয়োজনে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমাদের পুলিশ দেশপ্রেমিক পুলিশ। আমাদের পুলিশ জনগণকে রক্ষা করতে পারে। যেকোন মূল্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে জঙ্গি কিংবা মাদক দূর করতে হবে।

বাংলাদেশে আইএস বলে কিছু নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী  আবারো বলেন: একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো আর ইসলাম ধর্মকে জঙ্গি ধর্ম বানানোর পাঁয়তারা চলছে।

বাংলাদেশে কোন প্রকার মাদক তৈরি হয় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: মাদক তৈরি হয় মিয়ানমারে। বর্ডার ও নাফ নদী হয়ে মাদক দেশে অবৈধভাবে চলে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে সীমান্ত সড়ক তৈরি করা হচ্ছে। ফলে এসব অবৈধ মাদক আর দেশে ঢুকতে পারবে না।

মন্ত্রী বলেন: মাদকসেবী ঐশী বাবা মার মতো আর কারো যেন ওই অবস্থা না হয়। আপনারা আপনাদের সন্তানের খোঁজ রাখুন। আমরা মাদককে না বলছি তেমনি জঙ্গিবাদ ও দমন করছি।

Reneta

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য একেএম রহমতউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো: আসাদুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী ও গুলশান বিভাগের পুলিশের ডিসি মোস্তাক আহমেদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওরে ধান পচে গেলেও অন্যদিকে লাভ হয়েছে: মৎস্য সচিব

পরবর্তী

‘ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে’ও হারের বৃত্তে বেঙ্গালুরু

পরবর্তী
গ্যালারিতে ‘ত্রিদেব’ বন্দনা!

‘ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরে’ও হারের বৃত্তে বেঙ্গালুরু

মাদক ব্যবসার সঙ্গে কোন পুলিশ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: আইজিপি

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT