চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাওরে ধান পচে গেলেও অন্যদিকে লাভ হয়েছে: মৎস্য সচিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজারের হাকালুকি হাওরাঞ্চল পরিদর্শন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসুদ হোসেন খান বলেছেন, হাওরে ধান পচে ব্যাপক ক্ষতি হলেও একদিকে লাভ হয়েছে। কেননা এর ফলে হাওরে মাছের জন্য প্রচুর পরিমাণ খাদ্য তৈরি হবে, যার ফলে মাছ অতি দ্রুত বৃদ্ধি পাবে। এর মাধ্যমে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া সম্ভব হবে।

শনিবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মাসুদ হোসেন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশের বৃহৎ হাওর হাকালুকির চকিয়া, নাগুয়া, ধলিয়া ও গৌড়করি বিল পরিদর্শন করেন।

এ সময় হাওরের পানি পরীক্ষার পর পানি স্বাভাবিক পর্যায়ে চলে আসছে বলেও তারা জানান।

পরিদর্শন শেষে সচিব মাসুদ হোসেন খান বলেন, হাকালুকি হাওরের মরে যাওয়া মাছের ক্ষতি পুষিয়ে নিতে পর্যাপ্ত পরিমাণ মাছের পোনা অবমুক্ত করা হবে।

‘পানি না নামা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে, এমনকি গো-খাদ্য ক্রয়ের জন্য নগদ অর্থ সহায়তা এবং ক্ষতিগ্রস্ত হাঁসের মালিকদের মধ্যে হাঁসের বাচ্চা প্রদান করা হবে।’

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নজরুল আনোয়ার, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক (সম্প্রসারণ) গোলাম মাহমুদ, সিলেটের উপ-পরিচালক মোশারফ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আ.ক.ম শফিকুজ্জামান, কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।

Reneta

অকাল বন্যায় হাকালুকি হাওরের ধান পচে পানিতে অক্সিজেন কমে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়ায় মাছে মড়ক দেখা দেয়। মৎস্য বিভাগের হিসেবে প্রায় ২৫ মেট্রিক টন মাছ মারা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাওর অঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তাপপ্রবাহে ইউরোপজুড়ে ভয়াবহ দাবানল, স্পেনে জরুরি অবস্থা জারি

জুলাই ২৫, ২০২৬

ককরোচ আন্দোলন: মোদি সরকারও কি বাংলাদেশ-নেপালের পথে?

জুলাই ২৫, ২০২৬

মিরপুরে যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, নিহত ১

জুলাই ২৫, ২০২৬
বৃষ্টির আগে ঝড়ো বাতাসে দোল খাচ্ছে পাম গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

জুলাই ২৫, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম কী?

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT