চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১১:৫০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে আর যেনো কখনই বাংলাদেশ অন্ধকারের পথে না যায় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আগুনে মানুষ পোড়ানোর মতো বিভৎস ঘটনা আর দেখতে চাননা তিনি ।

সেই দিনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, আমি যখন দেশের মাটিতে পা দিলাম, তখন আমার পাশে হাজার হাজার মানুষ। কিন্তু আমার চোখ খুঁজে ফিরছিলো যাদের; তাদের কাউকেই খুঁজে পাইনি। যাদের দেশে রেখে বিদেশ গিয়েছিলাম তাদের সবাই চলে গেছেন না ফেরার দেশে।

এসময় সবার সামনেই কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী।

মায়ের কথা স্মরণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে কখনও কোনো সুযোগ গ্রহণ করেননি। এমনকি কখনও গণভবনে এসেও থাকেননি। কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি। তার বুকেও গুলি চালানো হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি ৭৫ এরপর ২০১৩ ও ১৫ তে যে বীভৎসতা ঘটেছে তা বাংলাদেশের মানুষ আর দেখতে চায়না। জ্বালাও পোড়াও করে জ্যান্ত মানুষ পুড়িয়ে মারার দিন শেষ।

Reneta

এর আগে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT