অন্যান্য খেলা

দলগত রিকার্ভের দুই ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

বাংলাদেশের দুই রিকার্ভার ফাইনালে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দলগত রিকার্ভের দুই ফাইনালে বাংলাদেশ দলের খেলোয়াড়রা পুরস্কার বিতরণে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট আর্চারিতে ছেলে ও মেয়েদের দলগত রিকার্ভের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ছেলেদের রিকার্ভ ইভেন্টে রোমান সানা, আব্দুর রহমান আলিফ ও হাকিম আহমেদ রুবেলদের দল ৫-৪ ব্যবধানে ইরানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে।

ইরাকের সোলেমানিয়ায় রোববার মেয়েদের রিকার্ভ ইভেন্টে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায়দের দল ৫-১ পয়েন্টে উড়িয়ে দিয়েছে উজবেকিস্তানকে।

২০২২ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২তে শনিবার কোয়ালিফাই রাউন্ডের খেলায় মেয়েদের দলগত রিকার্ভে দ্বিতীয় হয়ে মূল পর্বে উঠেছিল বাংলাদেশ। একই ইভেন্টে ছেলেদের খেলায়ও দ্বিতীয় হয়ে মূল পর্বে আসে রোমান সানাদের দল।

বিষয়:এশিয়া কাপ আর্চারি দিয়া বাংলাদেশ রোমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…