চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি মুক্তির জন্য দরকার হলে বাড়ি বিক্রি করব: সুজিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শুবাইট

নিজের অভিনীত ‘শুবাইট’ এর মুক্তির জন্য আকুতি জানিয়ে রবিবার (২৫ মার্চ) টুইটারে পোস্ট করেন অমিতাভ বচ্চন। এবার মুখ খুললেন চলচ্চিত্রটির পরিচালক সুজিত সরকারও।

সুজিত জানান, ‘শুবাইট’ মুক্তির জয় যা যা করা সম্ভব সবই তিনি করছেন, কিন্তু প্রযোজকের কোন সাড়া পাচ্ছেন না।

বলিউডে সুজিতের দ্বিতীয় পরিচালনা ‘শুবাইট’। প্রথম কাজ অমিতাভ বচ্চনের সাথে ২০০৫ সালে, ‘ইয়াহা’র মাধ্যমে। এরপর ‘শুবাইট’ এর মুক্তির দীর্ঘসূত্রিতায় টলিউডের বাংলা চলচ্চিত্র তৈরিতে ব্যস্ত হন সুজিত।

শুবাইটে অমিতাভ ছাড়াও আছেন সারিকা। ইউটিভি মোশন পিকচারস ও পারসেপ্ট পিকচার কোম্পানি দুটির দ্বন্দ্বের মুখে ‘শুবাইট’ নামের ছবিটি। দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চলছে আইনী লড়াই। আর সেকারণেই সুজিত সরকারের পরিচালনায় ছবিটির মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

‘শুবাইট’ এর মুক্তি না পাওয়াটা সুজিতকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল অনেক আগেই। তারপরও অমিতাভকে সঙ্গে নিয়ে তৈরি করে ফেলেছেন ‘পিঙ্ক’ কিংবা ‘পিকু’র মত সাড়া জাগানো চলচ্চিত্র।

‘শুবাইট’-এর মুক্তির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে অমিতাভের অনুরোধ জানানোর খবর পৌঁছেছে সুজিতের কানেও।

Reneta

তাঁর ভাষায়, ‘ডিজনি ও ফক্স মিলে হলেও আমার ছবিটি মুক্তি দেয়া উচিৎ। আমি আর অমিতাভ বচ্চন দুইজন মিলিতভাবে অনুরোধ করছি সবাইকে। চলচ্চিত্রটির প্রযোজক রনি স্ক্রুওয়ালাকেও এই ব্যাপারে এগিয়ে আসা উচিৎ’।

শেষ পর্যন্ত বলেই বসেন নিজের বাড়িও বিক্রি করে দিতে রাজি আছেন ‘শুবাইট’ মুক্তি দেয়ানোর জন্য। তবে ঠিক কী কারণে প্রযোজকরা পিছিয়ে যাচ্ছেন, এই প্রশ্নের জবাবে সুজিত বলেন, ‘তাঁরাই জানেন কেন মুক্তি দিচ্ছেন না!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিতাভ বচ্চনশুবাইটসুজিত সরকার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT