চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দরকার পড়লে সংগঠন থেকে রাজপথে নামবো: জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, ‘পর্দায় যেমন ভয় দেখাই, বাস্তবেই ভয় দেখাতে জানি। সুতরাং ভয় দেখিয়ে লাভ নেই। শিল্পীরা ভয় পায় না। যতোবারই শিল্পীদের ভয়ভীতি দেখিয়ে দমানোর চেষ্টা করা হয়েছে ততই শিল্পীরা গর্জে উঠে প্রতিহত করেছে।’

কদিন আগে শাপলা মিডিয়ার অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। এরই প্রতিবাদে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এফডিসিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য দেয়ার পর জায়েদ খান বলেন, এই হামলার বিচার চাই। যদি এর বিচার না হয় তবে আমরা এফডিসির গেটে কঠোর কর্মসূচি পালন করবো। দরকার পড়লে সংগঠন থেকে রাজপথে নামবো।

৭-৮ দিনের মধ্যে অপরাধীদের খুঁজে বের করার দাবী জানিয়ে জায়েদ খান আরো বলেন, শুধু আজ আমরা প্রতিবাদ জানাচ্ছি ভাবলে ভুল হবে। যতদিন না তদন্ত শেষে বিচার হবে আমরা সক্রিয় থাকবো। দরকার হলে এফডিসির কার্যক্রম বন্ধ হবে। তারপরও মাস্তানি বা সন্ত্রাসীদের জায়গা এখানে হবে না। দ্রুত বিচারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, র‍্যাব ও পুলিশ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

শাপলা মিডিয়ার অফিসে হালমার প্রতিবাদে এফডিসির পরিচালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আরও ছিলেন মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, আলেকজান্ডার বো, সিমলা, অঞ্জনা প্রমুখ।

শাপলা মিডিয়ার অফিসে হামলার প্রতিবাদ জানিয়ে নায়ক বাপ্পী চৌধুরী বলেন, এই প্রোডাকশন হাউজটি যদি বন্ধ হয়ে যায় ক্ষতিটা ইন্ডাস্ট্রির ও দেশের হবে। তাই এফডিসির সংঠগনগুলোর পাশাপাশি সাধারণ মানুষেরও প্রতিবাদ জানানো উচিত। যাতে দ্রুত হামলাকারীদের বিচার হয়। প্রশাসনের যারা আছেন বিষয়টি দ্রুততার সাথে দেখভাল করবেন, তাদের সেই আহ্বান জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাআলেকজান্ডার বোএফডিসিপরিচালক সমিতিমিশা সওদাগরলিড বিনোদনশাপলা মিডিয়াশিল্পী সমিতিসিমলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে আলোচনায় রাজি ককরোচ জনতা পার্টি

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কঙ্গোয় ইবোলার বিস্তার: ইতিহাসের অন্যতম বড় সংকটের আশঙ্কা ডব্লিউএইচওর

জুলাই ২৪, ২০২৬

ব্রাজিলের জন্য নিজ দেশের কোচ হওয়ার প্রস্তাব নাকচ আনচেলত্তির

জুলাই ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে শিক্ষিকার বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT