দক্ষিণ চীন সাগরে অজ্ঞাত বস্তুর সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

অবসন্ন সমুদ্রে মার্কিন সাবমেরিন ও নৌবাহিনী সদস্যদের দৃশ্য, দক্ষিণ চীন সাগরে সংঘর্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দক্ষিণ চীন সাগরে অজানা বস্তুর সঙ্গে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের ১৫ নাবিক আহত হয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানান, ইউএসএস কানেকটিকাট নামের ওই সাবমেরিনটি গত ২রা অক্টোবর দুর্ঘটনার কবলে পড়ে। তবে কোন বস্তুর সঙ্গে সাবমেরিনটির ধাক্কা লেগেছে এবং সংঘর্ষের কারণ এখনও নিশ্চিত নয়।
দুর্ঘটনার পর সাবমেরিনটিকে দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সাবমেরিনটির কোন ক্ষতি হয়নি এবং তা পুরোপুরি কর্মক্ষম রয়েছে।
সাবমেরিনের বাইরের অংশের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






