চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থালাইভি’ নিচ্ছে না মাল্টিপ্লেক্স মালিকরা, চটেছেন কঙ্গনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A
Four Bengali actresses in traditional and modern outfits for TV shows. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গনা রানাউত অভিনীত চলতি বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘থালাইভি’। যেটি মূলত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার জীবনী নিয়ে তৈরী।

কথা ছিল, আসছে ১০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। আর তাইতো ছবিটির প্রমোশন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। কিন্তু এরই মাঝে বিপত্তি ঘটলো ছবিটির মুক্তিকে ঘিরে!

আসন্ন ‘থালাইভি’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে যখন সবাই দুর্দান্ত প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই আশ্চর্যজনকভাবে ভারতীয় মাল্টিপ্লেক্স মালিকেরা সিনেমাটির প্রদর্শন করতে অস্বীকার করেছেন! বিষয়টি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করে কঙ্গনা ইতোমধ্যেই সমস্যাটি সমাধান করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পাশাপাশি থালাইভি মুক্তি দিতে সম্মত না হওয়া থিয়েটার মালিকদের প্রতিও তার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেছেন যে, ‘থালাইভি’র প্রযোজকরা থিয়েটার মালিকদের সমর্থন করার জন্য ছবিটি থিয়েটার মুক্তির সিদ্ধান্ত নিলেও থিয়েটার মালিকরা এখন সিনেমাটি দেখাতে রাজি নন। আমরা সবাই জানি মহামারী থিয়েটার ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। প্রেক্ষাগৃহে দর্শকদের ফেরাতে আমরা শুরু থেকেই চেয়েছিলাম ছবিটি প্রেক্ষাগৃহেই মুক্তি দিতে। যার ফলে আমরা ওটিটি কিংবা কোন ডিজিটাল প্লাটফর্মের দিকে শরণাপন্ন হইনি। উল্টো আমরা বেশ কিছু ডিজিটাল প্লাটফর্মকে প্রত্যাখান করেছি। কিন্তু সত্যিই আমাদের ধারণার বাইরে ছিল যে ‘থালাইভি’ মুক্তির জন্য প্রেক্ষাগৃহগুলি আমাদের সমর্থন করবে না।

বিষয়টিকে আরও ব্যাখা করে কঙ্গনা বলেন, হিন্দিতে ছবিটির উৎপাদন খরচ মেটানোর জন্য আমরা ২ সপ্তাহের একটি উইন্ডো পেয়েছি যা প্রেক্ষাগৃহগুলি গ্রহণ করছে না। আমরা বুঝতে পারছি মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনো তেমন নিয়ন্ত্রণে আসেনি, যেটি হল মালিকদের অন্যতম ভয়ের কারণ। কিন্তু ছবিটি যেহেতু হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতে নির্মিত তাই দক্ষিণ ভারতেও আমরা ৪ সপ্তাহের একটি উইন্ডো পেয়েছি। কিন্তু মাল্টিপ্লেক্সগুলি আমাদের চলচ্চিত্রটি সেখানেও মুক্তি দিচ্ছে না। পাশাপাশি বড় প্রোডাকশন হাউসের অজুহাত দেখাচ্ছেন।

আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে তারা যখন বড় প্রোডাকশন হাউসের প্রভাবে একক প্রযোজককে ধ্বংস করছে কিন্তু প্রেক্ষাগৃহে কম সংখ্যক মানুষের উপস্থিতির কারণে যদি শোগুলি বাতিল করা হয়, তাহলে প্রোডাকশন হাউসের সাথে তাদের চুক্তি কি বৈধ হবে? আমি মনে করি গ্যাংসিজম এবং গ্রুপিজম এখন থাকা উচিত নয় এবং থিয়েটার এবং মাল্টিপ্লেক্স মালিকদের দর্শকদের প্রেক্ষাগৃহমূখী করার কথা ভাবা উচিত।

ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অরবিন্দ স্বামীকে। এছাড়াও আরও রয়েছেন যিশু সেনগুপ্ত এবং ভাগ্যশ্রীও।

ট্যাগ: কঙ্গনা রানাউতজয়ললিতার জীবনীথালাইভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষের এতো ভালোবাসা পেয়ে সত্যিই আমি ধন্য: সাবিনা ইয়াসমিন

পরবর্তী

৮০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

পরবর্তী
বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

প্রখ্যাত রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের স্বর্ণযুগের রেফারি কাজী আনসারুল ইসলাম মিন্টু

সর্বশেষ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT