আন্তর্জাতিক

থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষ, প্রাণ গেলো ১৭ জনের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণহানি ঘটেছে থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষে, উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে বাস ও ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্মকর্তারা।

রোববার সকালে ব্যাংকক থেকে ৫০ কিলোমিটার পূর্বে এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিশেষ আয়োজনে মন্দিরে যাচ্ছিলো বলে জানিয়েছে থাই পুলিশ।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাসটি উল্টে পড়ে আছে, তার একপাশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেললাইনের উপরে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

বাসটি সরাতে ক্রেনের প্রয়োজন বলে জানিয়েছে উদ্ধারকারীরা। তাছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

সুরক্ষার নিম্নমান এবং ব্যস্ত সড়কের কারণে থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সড়কে মৃত্যুর হার থাইল্যান্ডে।

এর আগে ২০১৮ সালের মার্চে রাস্তার পাশে গাছে বাস ধাক্কা খেয়ে ১৮ জনের মৃত্যু হয় এবং অনেকে আহত হয়।

বিষয়:থাইল্যান্ড নিহত বাস বাস-ট্রেন সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…