আন্তর্জাতিক

থাইল্যান্ডে জাপানী নাগরিক নিহত

থাইল্যান্ডে জাপানী নাগরিক নিহত

বাংলাদেশে জাপানী নাগরিক হত্যাকাণ্ডের পর পরই এবার থাইল্যান্ডে জাপানী নাগরিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জাপানের দৈনিক জাপান টাইমস মৃত ব্যাক্তির বান্ধবীর বরাত দিয়ে জানিয়েছে, দেশটির ওয়াইসেট চাই চাং জেলার আং থং প্রদেশে কাজুও ইয়োসিকা নামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধের গলা কাটা লাশ তার বাড়ির তিন তলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ হত্যাকারীর ফুট প্রিন্ট সহ বেশ কিছু আলামত জব্দ করেছে। এছাড়াও মৃত ব্যক্তির বান্ধবীর ছোট বোনের রুমের সামনে থেকে বেশ খানিকটা রক্তের দাগও পেয়েছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ওই ছোট বোনের স্বামীকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করছে।

বিষয়:থাইল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…