চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে আসিয়ান নিরাপত্তা সম্মেলনের মধ্যেই বোমা বিস্ফোরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ছয়টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন।

আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের মধ্যেই শহরটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাউথ চান-ওচা এ ঘটনার তীব্র নিন্দা জানয়ে দোষীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।

শুক্রবার সকাল ৯টার আগে ব্যস্ত সময়ে শহরের কেন্দ্রবিন্দু মেট্রা স্টেশনের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর শহরের সবচেয়ে উচুঁ ভবনের কাছে ঘটা বিস্ফোরণে চারজন আহত হন। এর কিছুক্ষণ পরই একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে তৃতীয় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। আসিয়ান রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন পণ্ড করতে এ হামলা কি না সে বিষয়েও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

দেশটির উপ-প্রধানমন্ত্রী বলেছেন, এসব ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে। তিনি বলেন, হামলাকারীরা একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এ ঘটনা ঘটিয়েছে।

Reneta

এর আগে গতকাল বৃহস্পতিবার আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন স্থলের নিকট হতে দুটি নকল বোমা দেখতে পায় পুলিশ। তবে এসব ঘটনা সম্মেলনে কোনো বিঘ্ন ঘটাতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডবোমা বিস্ফোরণব্যাংকক
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT