বিনোদন

‘থর লাভ অ্যান্ড থান্ডার’ এ ক্রিশ্চিয়ান বেলের লুক ফাঁস

ক্রিশ্চিয়ান বেল এর নতুন লুক, সিনেমার সেট থেকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিশ্চিয়ান বেল এর নতুন লুক, সিনেমার সেট থেকে ছবি, যেখানে তিনি কালো পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্মাতা তাইকা ওয়াতিতির ‘থর লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমায় সুপারভিলেন ‘গর’ চরিত্রে দেখা যাবে হলিউড তারকা ক্রিশ্চিয়ান বেলকে। এই চরিত্রে অভিনেতার লুক কেমন হবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। সম্প্রতি ‘থর লাভ অ্যান্ড থান্ডার’র শুটিংয়ের কয়েকটি ছবি ফাঁস হয়েছে যেখানে ‘গর’ রূপে ক্রিশ্চিয়ান বেলকে দেখা গেছে।

ফাঁস হওয়া ছবিগুলোতে ক্রিশ্চিয়ান বেলকে যেই লুকে দেখা গেছে, সেটাই ‘গর’ এর লুক কিনা তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি এখনও। নির্মাতারা এই চরিত্রটির লুক মুক্তির আগে প্রকাশ করতে চায়নি। কিন্তু ছবিগুলো ফাঁস হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেল।

ছবিগুলো অস্পষ্ট, ঘোলাটে। তবে বোঝা যাচ্ছে বেলকে সাদা রঙ অথবা প্রস্থেটিকে ঢেকে রাখা হয়েছে। ছবিগুলো দেখে সিনেমাটি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়ে গেছে। কারণ, ক্রিশ্চিয়ান বেলের অভিনয় মানেই দারুণ কিছু।

সিনেমার সুপারভিলেন ‘গর’ চরিত্রটি ‘থর’ সহ সকল দেবতার শত্রু। ছবির মূল চরিত্র ‘থর’ হিসেবে এবারও থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। ফিরবে ‘আসগার্দে’ চরিত্রটিও। জাইমি অ্যালেক্সান্দার অভিনয় করবেন ‘সিফ’ চরিত্রে। ‘জেন ফস্টার’-এর ভূমিকায় থাকছেন নাটালি পোর্টম্যান।

‘থর’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। ২০২২ সালের ৬ মে মুক্তি পাবে এই ছবি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:ক্রিশ্চিয়ান বেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…