চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রাণ বিতরণের সময় ছাত্রদল নেতার জেল: বিএনপি মহাসচিবের নিন্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

করোনাভাইরাসের এই মহাদুর্যোগে অসহায় ও নিরন্ন মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের সময় ছাত্রদলের এক সাবেক নেতাকে ৬ মাসের জেল দেওয়ার অভিযোগ করেছে বিএনপি।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল মালেক। নিজের উদ্যোগে করোনাভাইরাসের মহাদুর্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে ৬ মাসের জেল দেয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে যখন দুর্ভিক্ষের ছায়া বিরাজমান, তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখায় সেটিকে বাধা দেয়ার ঘটনা বিদ্যমান দুঃশাসনেরই প্রতিফলন। প্রতিদিন প্রতিনিয়ত দেশব্যাপী সরকারদলীয় লোকজনদের দ্বারা ত্রাণসামগ্রী চুরির ঘটনা ঘটছে এবং তা গণমাধ্যমে প্রকাশিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী ভ্রুক্ষেপহীন থাকছে। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পুলিশী ক্ষমতার যথেচ্ছ প্রয়োগ থেমে নেই।

তিনি বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজ উদ্যেগে সারাদেশে সুবিধাবঞ্চিত খেটে খাওয়া অসহায় মানুষদের মাঝে যখন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণে ঝাঁপিয়ে পড়েছে তখন এই মানবিক উদ্যমকে সহ্য করতে পারছে না সরকার। তাই দলীয় লোকজনদেরকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হিংসাত্মক আচরণ করানো হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে।

দেশব্যাপী ক্ষমতাসীন দলের লোকজনদের চাল কেলেঙ্কারীর মতো অপকর্ম ঢাকতেই তরুণ ছাত্রদল নেতা আবদুল মালেককে গ্রেপ্তার করে কারাদন্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি ছাত্রদল নেতা আবদুল মালেকের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসহ দণ্ডাদেশ প্রত্যাহার করে অবিলম্বে তার নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।

ট্যাগ: করোনাভাইরাসবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ব্যাংকাররা আক্রান্ত হলে ৫-১০ লাখ টাকা, মারা গেলে ৫ গুণ অনুদান

পরবর্তী

করোনাভাইরাস: নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার ৩ দফা নির্দেশনা

পরবর্তী

করোনাভাইরাস: নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার ৩ দফা নির্দেশনা

করোনাভাইরাস: কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি চাল দেওয়ার নির্দেশ

সর্বশেষ

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT