অর্থনীতি

তৈরি পোশাক শিল্পের নতুন বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত

তৈরি পোশাক শিল্পের নতুন বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত

তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপ ও আমেরিকার বাজার নিয়ে যখন হা-হুতাশ চলছে তখন এ খাতে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রেখেছে নতুন বাজারগুলো। নতুন বাজারে রপ্তানি বাড়াতে সরকার ও রপ্তানি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ চান রপ্তানিকারকরা।

দীর্ঘসময় ধরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির বড় গন্তব্য ইউরোপ ও আমেরিকার দেশগুলো। গত কয়েক বছরে এসব দেশে তৈরি পোশাক এবং ডলার ও ইউরোর দাম কমে যাওয়ায় তৈরি পোশাক রপ্তানির প্রবৃদ্ধি নেতিবাচক। ইউরোপের প্রবৃদ্ধি নেই। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমেছে ৬ শতাংশ। কানাডায় ৪ শতাংশ কমেছে। তবে এ সময় বাংলাদেশের জন্য নতুন বাজার- দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি ১৬ শতাংশ।

তবে সম্ভাবনার তুলনায় এ প্রবৃদ্ধি যথেষ্ট নয় বলে মনে করে পোশাক রপ্তানিকারকদের দুই সংগঠন- বিজিএমইএ এবং বিকেএমইএ। তারা বলছে, সরকারের বাণিজ্য মিশন থাকলেও এখন পর্যন্ত ব্যক্তি উদ্যোক্তারাই রপ্তানির নতুন বাজার খুঁজে রপ্তানি করছেন।

নতুন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক কারখানার মান এবং রপ্তানি সম্ভাবনার কথা আরো প্রচার করা গেলে এসব দেশে ইউরোপ ও আমেরিকার চেয়ে বেশি রপ্তানি সম্ভব বলে মনে করছেন রপ্তানিকারকরা।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

বিষয়:তৈরি পোশাক শিল্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…