চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রফতানিকারকরা পাচ্ছেন ৩১শ’ কোটি টাকা, সবচেয়ে বেশি পাচ্ছে যে খাত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১৭, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

চলতি ২০২৫–২৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত নগদ সহায়তার সব আবেদন নিষ্পত্তি করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের প্রথম ১০ মাসে রফতানিকারকদের মধ্যে মোট ৩ হাজার ১০০ কোটি টাকার সরকারি ভর্তুকি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা পেয়েছেন প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। আর পাট খাতের রফতানিকারকদের দেওয়া হয়েছে ২০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

রফতানিতে উৎসাহ দিতে সরকার বর্তমানে ৪৩ ধরনের পণ্যে প্রণোদনা ও নগদ সহায়তা দিচ্ছে। এর বড় অংশই তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য বরাদ্দ। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত চিংড়ি, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, শস্য ও সবজির বীজ, আগরসহ বিভিন্ন পণ্য এ সুবিধার আওতায় রয়েছে।

ব্যাংক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা রয়েছে। তবে এ সময়সীমা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন।

এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার কারণে সরকার আর সরাসরি রফতানি ভর্তুকি দিতে পারবে না। সে কারণে প্রস্তুতির অংশ হিসেবে ২০২৪–২৫ অর্থবছর থেকে ধাপে ধাপে প্রণোদনার হার কমানো শুরু হয়। অন্তর্বর্তীকালীন সরকারও সেই হার অপরিবর্তিত রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিএলডিসি উত্তরণতৈরি পোশাক শিল্পনগদ সহায়তাপাট খাতপোশাক খাতবস্ত্র খাতবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকবৈদেশিক বাণিজ্যরফতানিরফতানি প্রণোদনারফতানিকারকসরকারি ভর্তুকি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে ক্যাম্পেইন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT