চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৮ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

করোনাকালীন নানা সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সক্ষমতায় ফিরেছে দেশের বেশির ভাগ তৈরী পোশাক শিল্পের কারখানা। এটা দেশের অর্থনীতির জন্য যেমন সুসংবাদ, তেমনি আরও একটি দারুণ সংবাদ হলো পণ্য রপ্তানিতে আসতে শুরু করেছে বিদেশি ক্রয়াদেশ।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে গত মার্চে একের পর এক ক্রয়াদেশ বাতিল ও স্থগিতাদেশ আসতে থাকে। দেশেও ভাইরাসটির সংক্রমণ রোধে সাধারণ ছুটি ঘোষণা করার পর মাসখানেক পোশাক কারখানা বন্ধ থাকে। তাতে এপ্রিলে মাত্র ৩৭ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন। পরের মাসে রপ্তানি হয় ১২৩ কোটি ডলারের পোশাক। জুনে সেটি বেড়ে ২২৫ কোটি ডলার হয়। সব মিলিয়ে গত ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে ২ হাজার ৭৯৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়, যা তার আগের বছরের চেয়ে ৬১৮ কোটি ডলার কম।

বিজিএমইএর তথ্যানুযায়ী, করোনায় ৩১৮ কোটি ডলারের পোশাক রপ্তানির ক্রয়াদেশ প্রাথমিকভাবে বাতিল ও স্থগিত হয়েছিল। তার মধ্যে প্রাইমার্ক ৩৩ কোটি, ইন্ডিটেক্স ৮ কোটি ৭০ লাখ, বেস্টসেলার ৮ কোটি ৩০ লাখ, মাদারকেয়ার ৫ কোটি ৬০ লাখ, কোহলস ৫ কোটি ৪০ লাখ, গ্যাপ ৩ কোটি ৮০ লাখ, জেসি পেনি সাড়ে ৩ কোটি, ওয়ালমার্ট ১ কোটি ৯০ লাখ, ডেবেনহাম ১ কোটি ৮০ লাখ এবং রালফ লরেন ১ কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করে। তবে এই হিসাবটিও চূড়ান্ত নয় বলে জানা গেছে।

এতে সাত মাস পর রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। চলতি মাসের প্রথম থেকেই শুরু হয়েছে পোশাক রপ্তানি। ঈদের পরের দিনই ১ কোটি ৯৪ লাখ ডলারের রপ্তানি হয়।

পোশাক শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, চলতি মাসের দ্বিতীয় দিনের পর থেকেই ধীরে ধীরে রপ্তানি বাড়ছে। সর্বোচ্চ ২০ কোটি ডলারের পোশাক রপ্তানি হয় ১৩ আগস্ট। গেল ২২ আগস্ট হয়েছে সাড়ে ৬ কোটি ডলারের পোশাক রপ্তানি।

করোনাকালিন পরিস্থিতি বিবেচনায় পোশাক রপ্তানি নিয়ে আশঙ্কা থাকলেও তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। মূলত ইউরোপের বাজারে স্বাভাবিকতা ফিরে আসায় ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের তৈরী পোশাক শিল্প। নতুন ক্রয়াদেশ ছাড়াও করোনার কারণে আটকে যাওয়া পুরনো ক্রয়াদেশের পণ্যও রপ্তানি হচ্ছে।

Reneta

করোনার কারণে সব ক্ষেত্রই বিপর্যস্ত। ক্ষতি পুষিয়ে নিতে সবাই কঠোর পরিশ্রম করছেন। তৈরী পোশাক শিল্পে ক্রয়াদেশও আসতে শুরু করেছে। এটা যেমন শুভ সংকেত, তেমনি এই সময়ে শিল্পের সঙ্গে জড়িতদের আরো সংবেদনশীল হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছি আমরা। কারণ ক্রয়াদেশ নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তারা যদি পণ্যের মূল্য নিয়ে নিজেরাই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যান, তাহলে হিতে বিপরীত ঘটতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থনীতিকরোনাভাইরাসতৈরি পোশাক শিল্পরপ্তানি আয়সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কোরবানির হাট প্রস্তুত, ঢাকায় বসছে ২৭টি হাট

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২০, ২০২৬

ডোরিয়েলটনের হ্যাটট্রিক, ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন কিংস

মে ২০, ২০২৬

‘শুধু বাবার বুকে একটা বিরাট শূন্যতা রেখে চলে গেল’

মে ২০, ২০২৬

প্রাণনাশের হুমকি পেয়ে যা বললেন অভিনেতা সোহম

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT