বিনোদন

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন গাল গাদোত

Happy family taking a selfie together at home. Channel i News - চ্যানেল আই নিউজ

A smiling family of four, including a father, mother, and two daughters, enjoying quality time indoors. Channel i News – চ্যানেল আই নিউজ

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন গাল গাদোত। ৩৫ বছর বয়সী এই তারকা সোমবার ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন গাল গাদোত। দুই সন্তান ও স্বামী ইয়ারন ভার্সানোর সঙ্গে তোলা ছবিতে অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। গাল গাদোত লিখেছেন, ‘হিয়ার উই গো অ্যাগেইন।’

রবিবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে গিভেঞ্চি ব্র্যান্ডের সাদা পোশাক পরে গিয়েছেন গাল গাদোত। ‘বেবি বাম্প’ বোঝা যাচ্ছিল তার। এরপরেই ভক্তমহলে তার প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন শুরু হয়। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান শেষ হওয়ার এক ঘণ্টা পরেই ইনস্টাগ্রামে ভক্তদেরকে সুখবর দিলেন অভিনেত্রী।

গাল গাদোত পুরো বিশ্বকে নিজের রূপ আর গুণে মুগ্ধ করে রেখেছেন। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দিয়ে হলিউডে পা রেখে জনপ্রিয়তা অর্জন করা এই তারকা বর্তমানে ‘ওয়ান্ডার ওমেন’ হিসেবেই পরিচিত।

২০০৭ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের নাগরিক এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী ইয়ারন ভারসানোকে বিয়ে করেন গাল গাদোত। এ সুখী দম্পতির দুটি কন্যাসন্তান আছে, ২০১১ সালে আলমা ভারসানো এবং ২০১৭ সালে মায়া ভারসানোর জন্ম হয়। ইয়ারন ভার্সানো পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার।

বিষয়:ওয়ান্ডার ওমেন গাল গাদোত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…