রবিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কাটছে রণবীর-আলিয়ার। খুশির জোয়ারে ভাসছে কাপুর ও ভাট পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছার বন্যয় ভাসছেন রণবীর-আলিয়া। শুভেচ্ছা জানিয়েছেন আলিয়ার হলিউড সহকর্মী গাল গাদোতও।
মা হওয়ার খবর ভক্তদের জানাতে গতকাল সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন আলিয়া। সেখানেই মন্তব্য করেন গাল গাদোত। অভিনেত্রী লিখেছেন, ‘অভিনন্দন।’ সাথে জুড়ে দিয়েছেন অনেকগুলো ‘হার্ট’ ইমোজি।
সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টটিতে আলিয়া লিখেছেন, “…এবং আমাদের জীবনের সেরা খবর: আমাদের সন্তান চলে এসেছে। কী দারুণ ম্যাজিক্যাল মেয়ে। ভালোবাসায় উপচে পড়ছি আমরা। ধন্য এবং মুগ্ধ অভিভাবক আমরা। ভালোবাসা জানাই। আলিয়া ও রণবীর।’
‘ওয়ান্ডার ওমেন’ খ্যাত গাল গাদোতের সঙ্গেই হলিউডে অভিষেক করতে যাচ্ছেন আলিয়া। ছবির নাম হার্ট অব স্টোন। এই ছবির শুটিং চলাকালেই অন্তস্বত্তা হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস







