স্পোর্টস

তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়লেন সিদ্দিকুর

তৃতীয় রাউন্ডে পিছিয়ে পড়লেন সিদ্দিকুর

ঘরের মাঠে বাংলাদেশ ওপেনে দুইয়ে থেকে শেষ করেছিলেন। সেই আত্মবিশ্বাস টেনে নিয়েছিলেন মালয়েশিয়াতেও। মেব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপের প্রথম দুই রাউন্ডে দারুণ করছিলেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে সেই ছন্দটা ধরে রাখতে পারলেন না। চতুর্দশ স্থান থেকে পনেরো ধাপ নেমে গেছেন লাল-সবুজদের এই তারকা গলফার।

কুয়ালালামপুরে তিন রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে পাঁচ শট কম খেলে যৌথভাবে ২৯তম স্থানে আছেন সিদ্দিকুর। যেখানে সঙ্গী আরো চার জন।

সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার তৃতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন সিদ্দিকুর। পিছিয়ে পড়ায় বড় ভূমিকা রেখেছে এটি। এদিন তিনটি বার্ডি, দুটি বোগি ও একটি ডাবল বোগি করেছেন তিনি।

এর আগে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে তিন শট কম খেলে ১১জনের সঙ্গে যৌথভাবে ১৯তম স্থানে ছিলেন দেশসেরা এই গলফার। দ্বিতীয় রাউন্ডে শেষে পারের চেয়ে তিন শট কম খেলে চার জনের সঙ্গে যৌথভাবে চতুর্দশ স্থানে উঠে এসেছিলেন। সেটা তৃতীয় রাউন্ডে ধরে রাখতে পারলেন না।

বিষয়:গলফার সিদ্দিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…