ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলে ১০ জনের সঙ্গে যৌথভাবে ৭৪তম স্থানে ছিলেন। দ্বিতীয় রাউন্ডে বাদই পড়তে হয় তাকে।
শুক্রবার হরিয়ানার ডিএলএফ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব কোর্সে দ্বিতীয় রাউন্ডে পাঁচটি বোগি ও দুটি বার্ডি করেন সিদ্দিকুর।
পারের চেয়ে সর্বোচ্চ তিন শট বেশি খেলা গলফাররাই ‘কাট’ পেরিয়ে ১৭ লাখ ডলার প্রাইজমানির এই আসরের তৃতীয় রাউন্ডে উঠেছেন।
এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার গলফার এমিলিয়ানো গ্রিইয়ো।
২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর। তখন প্রাইজমানি ছিল সাড়ে ১২ লাখ ডলার।
সেই বছর তীব্র লড়াইয়রে পর ভারতের অনির্বাণ লাহিড়ী, ফিলিপাইনের অ্যাঞ্জেলো কুই ও ভারতের এসএসপি চৌরাসিয়াকে হারিয়ে এককভাবে শীর্ষস্থান লাভ করনে দেশসরো গলফার সিদ্দিকুর। সব মিলিয়ে পারের থেকে ১৪টি শট কম খেলেছিলেন তিনি।








