অন্যান্য খেলা

বিটিআই ওপেনে অচেনা সিদ্দিকুর

সিদ্দিকুর রহমান

ফাইল ছবি

এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনের শুরুতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এ প্রতিযোগিতায় দুইবার সেরা হওয়া সিদ্দিকুর রহমান। তবে ভালো শুরু পেয়েছেন জামাল হোসেন মোল্লা ও শাখাওয়াত হোসেন সোহেল।

কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার প্রথম রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে দুই শট কম খেলে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে আছেন তিনি।

পারের চেয়ে ৪ শট করে কম খেলে তিন জনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন জামাল ও সোহেল। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি ও একটি বোগি করেছেন জামাল। চারটি বার্ডি, একটি ঈগল ও দুটি বোগি করেন সোহেল।

সজীব আলি ও দুলাল হোসেন পারের চেয়ে তিন শট করে কম খেলে যৌথভাবে নবম স্থানে আছেন।

৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে পারের চেয়ে ১০ শট কম খেলে শীর্ষে রয়েছেন জাপানের হিগা কাজুকি।

বিষয়:গলফার সিদ্দিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…