ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। দলে একটাই পরিবর্তন। ৮ বছর পরে দলে ফেরা মোশাররফ রুবেলের বদলে দলে ডাকা হয়েছে আরেক স্পিনার তাইজুল ইসলামকে।
এই একটি পরিবর্তন ছাড়া প্রথম দুই ওয়ানডের দলের সবাই আছেন স্কোয়াডে।
সিরিজের প্র্রথম ম্যাচে জিততে জিততে শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ইংলিশদের ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদ।









