চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুলির ভর্তা সেরা

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৭:৩৯ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

এসিআই পিওর সরিষার তেল আনন্দ আলো আয়োজিত জাতীয় ভর্তা প্রতিযোগিতায় বিজয়ী হলেন বিক্রমপুরের খালেদা খানম তুলি। তিনি তৈরি করেছেন বেলে মাছ আর মাশরুম দিয়ে ভর্তা। তা পরিবেশন করেছেন বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার ‘বৌআ’র সাথে।

চ্যানেল আই অনলাইনকে তার অনুভূতি জানিয়ে তুলি বলেন, ‘আমি প্রথম হব, তা ছিল আমার কল্পনার বাইরে। কারণ পরিবারের বাইরের দুনিয়াটা আমার কাছে ছিল একেবারেই অচেনা। সেখান থেকে আজকের এই অর্জন সত্যিই অকল্পনীয়।’

প্রথম স্থান অধিকারী তুলির হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, পাশে তুলির পরিবেশিত ভরতা

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন শামসুন নাহার সাথী। তার ভর্তা আইটেম ছিল টাকি মাছের ভর্তা। আর তৃতীয় স্হান অধিকারী হলেন সৈয়দ রাহাত হোসেন। তিনি পরিবেশন করেন চিংড়ি ও কুমড়ো বিচির মাখানো ভর্তা।

Banglabid

জাতীয় ভর্তা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের চার নম্বর ষ্টুডিওতে। চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, এসিআই ফুডস লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায় এবং সঞ্চালনা করেন মৌসুমী বড়ুয়া।

বিজয়ীদের সঙ্গে অতিথিরা।

এর আগে আজ শুক্রবার সকালে চ্যানেল আই ভবনের ছাদ বারান্দায় গালা রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখানে ১২ জন প্রতিযোগীদের তাৎক্ষণিক তৈরি করা ভর্তার আইটেম থেকে আজকের বিজয়ীদের নির্বাচন করা হয়। এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অভিনেতা আফজাল হোসেন, রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী এবং শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম।

ছবি : ওবায়দুল হক তুহিন

Reneta

 

 

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভর্তা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইসিসিতে ‘চ্যালেঞ্জ’ ছুঁড়েছিলেন নাজমুল

পরবর্তী

পাকিস্তানের রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় মরিয়ম

পরবর্তী

পাকিস্তানের রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় মরিয়ম

‘সারারাত্তির’ নাটকের দৃশ্য

বিউটি বোর্ডিংয়ে আড্ডা আর নাটক

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT