তুর্কি গণভোটের র্যালি নিয়ে মুখোমুখি অবস্থানে নেদারল্যান্ডস-তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সমর্থনে নেদারল্যান্ডসে র্যালি করতে দেয়নি দেশটির দাঙ্গা পুলিশ। এ ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে ডাচ কূটনীতিককে আঙ্কারা এবং ইস্তাম্বুলের দূতাবাসে যাতায়াত বন্ধ করে দিয়েছে তুরস্ক।
তুরস্কের একজন মন্ত্রীকে রোটারড্যাম শহরের একটি কনস্যুলেটে ঢুকতে না দেয়ার প্রতিবাদে এরদোগান সমর্থকরা এ বিক্ষোভের আয়োজন করেছিল।
তুরস্কের প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়াতে সামনের মাসে সংবিধান সংশোধনের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। ওই প্রস্তাবের পক্ষে ইউরোপে প্রচার চালাচ্ছেন তুর্কি মন্ত্রীরা।
তুরস্কের সাংবিধানিক গণভোটের সমর্থনে ইউরোপের বেশ কয়েকটি দেশে র্যালি ও গণমিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয় শনিবার।
গণভোটের পক্ষে সমর্থন আদায়ের জন্য উচ্চপদস্থ তুর্কি কর্মকর্তারা এই র্যালিগুলো করছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







