আজ ৬ আগস্ট রোববার সকালে তুরাগ থানায় যান চিত্রনায়ক ওমর সানি। সেখানে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২২৯। এরপর জানালেন, কে বা কারা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করেছে। এরপর থেকে তিনি আতঙ্কে আছেন। আর এ কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন।
ওমর সানি বলেন, ‘আজ রোববার ভোর সোয়া ৪টার পর থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হ্যাক করে এই আইডি এখন অন্য কেউ ব্যবহার করছে।’
ভক্ত, বন্ধু এবং দেশে ও দেশের বাইরের সবার উদ্দেশে তিনি বলেন, ‘এই আইডি থেকে কোনো ধরণের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে, এর জন্য আমি দায়ী থাকব না।’
তিনি ফেসবুক হ্যাক করার মতো কাজের সঙ্গে জড়িতদের প্রতি তীব্র নিন্দা জানান।
বন্ধু দিবস উপলক্ষে আজ ফেসবুকের মাধ্যমে বন্ধু, ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাবেন ভেবেছিলেন ওমর সানি। কিন্তু তার আর হলো না।










