অন্যান্য খেলা

তুরস্কে হতাশার দিন বাংলাদেশের আর্চারদের

আর্চারি বিশ্বকাপ-২০২২

বাংলাদেশের রোমান সানা অলিম্পিকে বর্শা নিক্ষেপে প্রতিযোগিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে বাংলাদেশের রোমান সানা বর্শা নিক্ষেপে অংশগ্রহণ করছেন, তিনি লক্ষ্য স্থির করে আঘাতের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

তুরস্কের আনাতলিয়ায় আর্চারি বিশ্বকাপের তৃতীয় দিন হতাশায় কাটল বাংলাদেশের। ছেলে ও মেয়েদের দলগত প্রতিযোগিতায় হেরেছেন বাংলাদেশের আর্চাররা। ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে নকআউট পর্বে হেরে বাদ পড়েছেন মোহাম্মদ আশিকুজ্জামান।

ছেলেদের দলগত ইভেন্ট রাউন্ড অব টুয়েলভে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৫-১ সেটে হেরেছে রোমান সানার দল। তিনজনের দলে রোমানের সঙ্গে ছিলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও সাগর ইসলাম।

মেয়েদের নকআউটে দিয়া সিদ্দিকদের দল হেরেছে ইতালির বিপক্ষে ৬-২ সেটে। ছেলেদের কম্পাউন্ড ডিভিশনের রাউন্ড অব সিক্সটিনে ডেনমার্কের মাথিয়াস ফুলারটনের কাছে ১৪২-১৪৭ পয়েন্টে হেরেছেন আশিকুজ্জামান।

বিষয়:আর্চারি বিশ্বকাপ-২০২২ আশিকুজ্জামান রোমান সানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…