কয়েক মাসের ব্যবধানে তুরস্কের পুলিশ আবারো হেডকােয়ার্টারে আবারো বােমা হামলার ঘটনা ঘটেছে। রোববার চালানো হামলায় প্রাথমিকভাবে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো অন্তত ১৩ জন।
তবে হামলায় ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেছেন প্রাদেশিক গভর্নর।
রাজধানী আঙ্কারা পুলিশ হেডকােয়ার্টারের পর এবার হামলা হয়েছে দক্ষিণাঞ্চলীয় গাজীয়ানতেপ শহরে পুলিশ হেডকােয়ার্টারে। শহরটি সিরিয়া সীমান্ত থেকে ১০ কিলোমিটার ভেতরে।
সিএনএন তুর্কি জানায়, কয়েক কিলোমিটার দূর থেকে বিস্ফােরণের শব্দ শোনা গেছে।
গত বছর জুড়েই সিরিজ বোমা হামলায় আক্রান্ত হয়েছে তুরস্ক। প্রত্যেক হামলার সঙ্গে কুর্দি বিদ্রোহী বা কথিত ইসলামিক স্টেটের নাম এসেছে (আইএস)। সবচেয়ে বেশি হামলার শিকার হয় আঙ্কারা, ইস্তাম্বুল ও বুরশাহ।









