চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে নানা আয়োজনে মে দিবস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ০১, মে ২০১৬
বাংলাদেশ
A A

আজ মহান মে দিবস। পৃথিবীর শ্রমজীবীদের অধিকার-মর্যাদা প্রতিষ্ঠার এই দিনটি সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নানা আয়োজনে। মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

ডিসি হিলে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী । পরে আয়োজন ছিল সমাবেশের। মহান মে দিবস উপলক্ষে রাজশাহী ল্যাবরেটরী হাই স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা হয়। বরিশালে বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালি ও আলোচনা সভা করেছে। খুলনায় নিউ মার্কেট থেকে শোভাযাত্রা বের করা হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন আলোচনা সভার আয়োজন করে। “মে দিবসের মর্মবানী, শ্রমিক-মালিক ঐক্য জানি” শ্লোগান নিয়ে রংপুরে মে দিবসে র‌্যালী, আলোচনা সভা ও গণসংগীতসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। র‌্যালীতে অংশ নেয়, বিভিন্ন শ্রমিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বরগুনায় মে দিবসের শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠন।মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কুড়িগ্রামে মে দিবসের শোভাযাত্রায় জেলা প্রশাসনসহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন অংশ নেয়। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। মাগুরায় র‌্যালী শেষে শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন বিভিন্ন সংগঠনের নেতারা। মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা অংশ নেয়।নাটোরে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে।

পটুয়াখালীতে র‌্যালী শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন আয়োজন করে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জয়পুরহাটে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে আলোচনা সভায় বক্তৃতা করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দিনাজপুরে মে দিবসের বণার্ঢ্য র‌্যালীতে বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। গাজীপুরে জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে টাউন হলে আলোচনা সভা হয়।

মানিকগঞ্জে জেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা র‌্যালি বের করে। ময়মনসিংহে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবস উপলক্ষে আেয়াজন করে র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি।বগুড়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবসের র‌্যালী বের করে। টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন স্থানীয় ছয়আনী বাজার কার্যালয় থেকে র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Reneta

রঞ্জন শিল্প শ্রমিকদের অংশগ্রহণে আয়োজিত র‌্যালী শেষে আলোচনা সভা হয়েছে। সিরাজগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠন মে দিবসের র‌্যালী ও সিএনজি অটোরিকসা শ্রমিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এছাড়াও ভোলা, সুনামগঞ্জ. যশোর, রাজবাড়ি, ঝিনাইদহ, গাইবান্ধা, পাবনা, নড়াইলসহ জেলায় জেলায় নানা কর্মসূচীতে পালিত হয়েছে মাহন মে দিবস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মে দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT