শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশসহ গোটা বিশ্বে উদযাপন করা হচ্ছে মহান মে দিবস। আন্তর্জাতিক অঙ্গনে মে দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির।
১৮৮৯ সালে মে মাসের ১ তারিখকে ‘মে দিবস’ ঘোষণার পর থেকেই প্রতিবছর শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ে বিশ্বব্যাপী পালিত হচ্ছে দিবসটি। এবারও তার ব্যাতিক্রম ঘটেনি।
শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে ৪২তম মে দিবস পালিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৮৮৬ সালে সমাবেশে গুলি চালিয়ে যে শহরে হত্যা করা হয়েছিলো নিহত শ্রমিকদের সেই শিকাগোতে নিহতদের স্মরণে পালন করা হয়েছে দিবসটি। এ দিবসকে কেন্দ্র করে নর্দান হ্যাম্পশেয়ারে করা হয়েছে বর্ণাঢ্য র্যালি।

মে দিবস পালিত হয়েছে মালয়েশিয়াতেও। পুত্রজায়া শহরে আয়োজন করা হয় র্যালি এবং সমাবেশের।
বিশ্বের সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মহান মে দিবস পালিত হয়েছে হংকং এবং ক্যাম্বোডিয়াতে। দিবসকে ঘিরে শহরের রাস্তায় বের করা হয় র্যালি।

নানা আনুষ্ঠানিকতায় মে দিবস পালিত হয়েছে ভারত, পাকিস্তান, তাইওয়ান, চীন, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে। দিবসকে ঘিরে নিহত শ্রমিকদের স্মরণে র্যালির আয়োজন করা হয় বহু দেশে।








