আন্তর্জাতিক

তুরস্কে নাইটক্লাবে হামলায় আটক সন্দেহভাজনরা উইঘুর মুসলিম

তুরস্কে নাইটক্লাবে হামলায় আটক সন্দেহভাজনরা উইঘুর মুসলিম

তুরস্কে নাইটক্লাবে হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দেশটির কয়েকজন উইঘুর মুসলিমকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বেশির ভাগই চীনের জিনজিয়ান প্রদেশ থেকে আসা এবং তাদের সঙ্গে নাইটক্লাবে হামলাকারীর সম্পর্ক থাকতে পারে। তুর্কি বার্তা সংস্থা আন্দলু প্রকাশিত খবরে এমন দাবি করা হয়।

তুরস্কের উপ-প্রধানমন্ত্রী ভেইজি কায়নাক জানান, হামলার মূল সন্দেহভাজন সম্ভবত উইঘুর মুসলিম। আপাত দৃষ্টিতে সে একাই হামলা চালিয়েছে মনে হলেও ওই হামলার সঙ্গে অনেকের সংশ্লিষ্টতা থাকতে পারে।
নতুন বছর শুরুর ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে তুর্কি পুলিশ। তবে মূল সন্দেহভাজন রয়েছে গেছে ধরাছোঁয়ার বাইরেই।

ওই ব্যক্তি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সীমান্ত নজরদারি জোরদার করেছে তুরস্ক। পুলিশের দেয়া সন্দেহভাজনের ছবিটি প্রচার করছে তুর্কি গণমাধ্যম।

সন্দেহভাজনের খোঁজে মরিয়া তুর্কি কর্তৃপক্ষ যখন ব্যস্ত তখনই হামলার দায় স্বীকার করে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস।

সিরিয়ায় আইএসের ঘাঁটিগুলোতে তুরস্কের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই এই হামলা বলে দাবি করে জঙ্গি গোষ্ঠীটি।

বিষয়:উইঘুর মুসলিম নাইটক্লাবে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…