চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ‘অমানবিক’ হামলায় বিএনপি চেয়ারপার্সনের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
রাজনীতি
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নাইটক্লাবে ‘উগ্রবাদী দুস্কৃতকারীদের অমানবিক এবং কাপুরোষোচিত’ হামলায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিন্দা জ্ঞাপন ও শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া তার শোকবার্তায় বলেন, “যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডো শহরে একটি নাইটক্লাবে উগ্রবাদী দুষ্কৃতকারীদের হামলা শুধু অমানবিকই নয়, এটি কাপুরোষোচিত। উগ্রবাদ শুধু নির্দিষ্ট ভূখন্ডের বিষয় নয়, এটির ভৌগলিক বিস্তৃতি খুব দ্রুতগতিতে অগ্রগতি লাভ করেছে। এদের কর্মকান্ড সারাবিশ্বকেই হুমকির মুখে ফেলেছে। এটি সহিষ্ণুতা, সামাজিক সম্প্রীতি ও মানবতার ওপর হামলা।”

যুক্তরাষ্ট্রের শোকাহত জনগণ ও সরকারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিএনপি চেয়ারপার্সন অত্যন্ত সংযম ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান।

Banglabid

“পৈশাচিকতা ও সন্ত্রাসবাদের ইতিহাসে ঘটনাটিকে নজীরবিহীন ও কলঙ্কজনক” মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শোকাহত জনগণের সাথে আমরাও সহমর্মী। নিষ্ঠুর হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে স্থানীয় সময় রোববার রাতে সমকামীদের একটি নাইটক্লাবে ভারী অস্ত্রে সজ্জিত এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। বোমা বিস্ফোরণ এবং গুলি চালিয়ে এই হামলা শুরুর তিন ঘণ্টার মধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয় হামলাকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসনাইটক্লাবে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাস্তবে ঘটছে সিনেমার দৃশ্য

পরবর্তী

ন্যাশনাল ক্যাডেট কোর আইনের খসড়া অনুমোদন

পরবর্তী

ন্যাশনাল ক্যাডেট কোর আইনের খসড়া অনুমোদন

অশোভন আচরণেও পার পাচ্ছেন তামিম

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT