চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডা হামলা পরবর্তী তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৬
আন্তর্জাতিক
A A

যুুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে রোববার ভোরের দিকে সমকামীদের একটি নাইটক্লাবে বোমা বিস্ফোরণ এবং গুলি চালিয়ে কমপক্ষে ৫০ জনকে হত্যা করে ভারী অস্ত্রে সজ্জিত এক বন্দুকধারী। তবে হামলা শুরুর তিন ঘণ্টার মধ্যেই নিরাপত্তারক্ষীদের গুলিতে সে নিহত হয়।

সময়ের সঙ্গে সঙ্গে এ হামলা সংশ্লিষ্ট নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। চলুন তাহলে দেখি এখন পর্যন্ত এই হত্যাকাণ্ড সম্পর্কে কী কী তথ্য পাওয়া গেছে:

– স্থানীয় সময় রোববার রাত দু’টোয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোর সাউথ ডিভিশন এলাকায় অবস্থিত পালস নামে সমকামীদের একটি নাইটক্লাবে হামলাটি হয়। হামলার সময় ক্লাবের ভেতর প্রায় ৩শ’ মানুষ ছিল।

Banglabid

– পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী মতিনের কাছে একটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। সে জিম্মি নেয়ার আগে প্রথম কাস্টমারদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ওই সময় ক্লাবে থাকা এক পুলিশ কর্মকর্তাই প্রথম বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময় শুরু করেন।

– ভোর ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে একটি সোয়াট টিম পাঠায়। দলটি জিম্মি উদ্ধারের চেষ্টা করার সময় বন্দুকধারীর গুলিবৃষ্টির মুখে পড়ে। তাদের পাল্টা গুলিতেএক পর্যায়ে মারা যায় বন্দুকধারী।

– অরল্যান্ডো পুলিশ প্রধান জন মিনা এই হত্যাকাণ্ডকে পুলিশ বাহিনীতে তার ‘অন্ধকারতম দিন’ হিসেবে উল্লেখ করেন।

Reneta

– হামলার ওই ঘটনায় বন্দুকধারীসহ মোট ৫০ জন মারা গেছে। এদের মধ্যে ৩৯ জন ঘটনাস্থলে এবং বাকি ১১ জন হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করে।

– আহতের সংখ্যা ৫৩। এদের মধ্যে অনেকের অবস্থাই সঙ্কটপূর্ণ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

– অরল্যান্ডো শহর কর্তৃপক্ষ নিহতদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা শুরু করেছে।

– নিহতের সংখ্যার দিক থেকে এই হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে অভিহিত করা হচ্ছে।

 – ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর মধ্যেই অরল্যান্ডোতে তদন্তকাজ চলছে।

– অরল্যান্ডো পুলিশ রোববার প্রকাশিত একটি বিবৃতিতে বলেছিল, স্যান্টা মনিকা থেকে এক ব্যক্তিকে অস্ত্র ও বিস্ফোরকসহ উদ্ধার করা হয়েছে। আরও বলা হয়, ওই ব্যক্তি জানিয়েছে সে সমকামীদের একটি প্যারেডে গিয়ে ধ্বংসাত্মক কিছু করতে চেয়েছিল। কিন্তু পরে ওই বিবৃতি সংশোধন করে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি প্যারেডে যাওয়ার পরিকল্পনার কথা বললেও সেখানে সে কী করবে এ ব্যাপারে কিছু বলেনি।

– সমকামীদের ওই প্যারেডটি যথাসময়ে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়। তবে ওই গ্রেফতার হওয়া ওই ব্যক্তির সঙ্গে নাইটক্লাবে হামলার কোনো সম্পর্ক আছে কিনা, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।

– অরল্যান্ডোর ক্লাবে হামলার পর ফেসবুক প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে এর সেফটি চেক ফিচার চালু করেছে, যেন অরল্যান্ডোর অধিবাসীরা এই ফিচারের মাধ্যমে স্বজনদের জানাতে পারে তারা নিরাপদ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসনাইটক্লাবে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের মুসলমানদের উদ্বিগ্ন না হওয়ার আহবান

পরবর্তী

রেফারিদের উপর বেজায় চটেছেন দুঙ্গা

পরবর্তী

রেফারিদের উপর বেজায় চটেছেন দুঙ্গা

বিএনপির নতুন কৌশল গুপ্তহত্যা: তথ্যমন্ত্রী

সর্বশেষ

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT