বিনোদন

‘তুমি অনন্যা’ জয়া আহসান

জয়া আহসান 'তুমি অনন্যা' অনুষ্ঠানে উপস্থিত, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়া আহসান ‘তুমি অনন্যা’ অনুষ্ঠানে উপস্থিত, তিনি পুরস্কার গ্রহণ করছেন এবং হাসিমুখে ছবি তোলা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুধু রেঁধে কিংবা চুল বেঁধেই জীবন কাটিয়ে দেয়া নয়, বরং এখনকার নারীরা নিজ নিজ যোগ্যতা, মেধা, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তায় সফল। আর এইসব সফল নারীদেরকেই প্রতি বছর ‘তুমি অনন্যা’ স্বীকৃতি দেয় কলকাতার বেয়ন্ড ড্রিমস। যারা অন্য নারীদের অনুপ্রাণিত করেন। এবার এই স্বীকৃতিটি দেয়া হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে!

শুক্রবার (৬ মার্চ) কলকাতার গায়েন মঞ্চে ‘তুমি অনন্যা ২০২০’ পুরস্কার তুলে দেওয়া হয় জয়া আহসানকে। এসময় মা রেহানা মাসউদকে নিয়ে হাজির হন জয়া। তার পাশে আরও ছিলেন কলকাতার তারকারা।

এরআগে ২০১৩ সালে বাংলাদেশ থেকে ‘তুমি অনন্যা’ পুরস্কারটি দেয়া হয়েছিলো কিংবদন্তী শিল্পী রুনা লায়লাকে। এছাড়াও এই পুরস্কারটি পেয়েছেন বিদুষী গিরিজা দেবী, শাবানা আজমি, অলকানন্দা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, উষা উথুপ, মমতা শঙ্কর, অপর্ণা সেনসহ বহু গুণী তারকা।

বিষয়:অপর্ণা সেন উষা উথুপ জয়া আহসান মমতা শঙ্কর শাবানা আজমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…