আন্তর্জাতিক

তীর্থযাত্রা থেকে ফেরার পথে অন্ধ্রপ্রদেশে ২২ জন নিহত

তীর্থযাত্রা থেকে ফেরার পথে অন্ধ্রপ্রদেশে ২২ জন নিহত

তীর্থযাত্রা থেকে ফেরার পথে ভারতের অন্ধ্রপ্রদেশে ভ্যান খাদে পড়ে ৮ নারী ও ৭ শিশুসহ ২২ জন নিহত হয়েছে।

শনিবার সকালে পূর্ব গোদাভেরি জেলার রাজামুন্দ্রিতে এই দুর্ঘটনায় শুধু ১২ বছরের এক কিশোর বেঁচে আছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তীর্থযাত্রীদের নিয়ে তরুপাতি থেকে ফেরার পথে ধলেশ্বরাম বাঁধে ২৫-৩০ ফুট উঁচু থেকে ভ্যানটি খাদে পড়ে যায়।

পুলিশ বলেছে, ভ্যানটি নিন্ত্রয়ণ হারিয়ে গোদাভেরি নদীতে পড়ে গেছে। যেখানে ভ্যানটি পড়েছে সেখানে পানির গভীরতা কম থাকলেও ২২ যাত্রীর ২১ জনই মারা যায়।

বিষয়:তীর্থযাত্রা ভারতের অন্ধ্রপ্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…