চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীরন্দাজের ‘তামসিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘তামসিক’ নাটকের দৃশ্য

‘তামসিক’ নাটকের দৃশ্য

তীরন্দাজ মঞ্চে এনেছে নতুন নাটক। নাম ‘তামসিক’। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। আজ রোববার সন্ধ্যায় হলো দ্বিতীয় প্রদর্শনী।

নাটকটির নির্দেশনা দিয়েছেন কাজী রকিব। ‘তামসিক’ নাটকের গল্প প্রসঙ্গে তিনি লিখিতভাবে জানান, সব ধর্ম নিয়েই মানুষ এখন ব্যবসা করছে। ধর্ম ব্যবসায় কোনো পুঁজির প্রয়োজন হয় না। ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে রাজনীতি ও নিজের স্বার্থে এ ধর্মকে ইচ্ছামতো অপব্যবহার চলছে নিরন্তর—বাধাগ্রস্ত হচ্ছে সত্য, ন্যায় ও মানবতার যাত্রা। আধুনিক উন্নয়নের মধ্যে রয়েছে অদ্ভুত অন্ধত্বের পিছুটান। তবুও সত্য অনিবার্য সহস্র কালের সহস্র প্রাণের বিনিময়ে হলেও অন্ধকার ভেদ করে সূর্য উদ্ভাসিত হবে এই মহত্তম সম্ভাবনায় বিশ্বাস রেখে মানুষের নিরন্তর যাত্রা। মানুষের এই নিরন্তর যাত্রার গল্প ‘তামসিক’।

নাটকটি লিখেছেন অপু মেহেদী। অভিনয় করছেন তমা রানী, তমাল খান, এনাম রিপন, হাসান মেহেদি, কাজী রাকিব, সোহাগ তালুকদার, ইমন দাস, আশিক, প্রখর আহমেদ, তাহমিনা লিজা, সুলাইমান আপন, রনি খান প্রমুখ।

নাটকটির মঞ্চের পরিকল্পনা করেছেন সোহাগ তালুকদার, আলোক পরিকল্পনায় আছেন রহিম সুমন। সংগীতায়োজনে রয়েছেন কাজী শামস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তীরন্দাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT