চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তি​ন নায়ক আর নায়িকা মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ২১, মে ২০১৭
বিনোদন
A A
মাহিয়া মাহি

মাহিয়া মাহি

তিন নায়ক—সোহম, ওম আর আমান রেজা। তাদের সঙ্গে নায়িকা একজন, মাহিয়া মাহি। এই তিন নায়কের সঙ্গেই প্রেম করবেন মাহি। কিন্তু শেষ পর্যন্ত কী হবে? তা জানার জন্যই কোরবানীর ঈদে দেখতে হবে ছবিটি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি। নাম ‘তুই শুধু আমার’। ভার​ত থেকে প্রযোজনা করবে এসকে মুভিজ আর বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। পরিচালকও দুজন, বাংলাদেশের অনন্য মামুন আর ভারতের জয়দীপ মুখার্জি। ছবির প্রচার ও বিশ্বব্যাপী মুক্তির দায়িত্বে আছে লাইভ টেকনোলজিস।

ছবিটি নিয়ে সংবাদ মাধ্যমে ​বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কিন্তু চ্যানেল আই অনলাইনকে সব সময়ই মাহি বলেছেন, এই ছবির ব্যাপারে তার সঙ্গে কারও  কোনো চুক্তি হয়নি।

আজ রোববার দুপুরে অনন্য মামুন বলেন, ‘অনেক দিন থেকে ছবিটির কাগজপত্র ঠিক করার জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় ছুটছি। তাই এ ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে কাউকে কিছু বলতে পারিনি। শিল্পীদেরকেও নিষেধ করা হয়েছিল। এখন আমাদের কাছে সব অনুমতি এসেছে, ভিসাও হয়ে গেছে। পাসপোর্ট পেয়ে গে​ছি। এই ছবিতে দুই দেশের আরও কয়েকজন জনপ্রিয় তারকাকে দেখবেন দর্শক।’

ছবির শুটিং কোথায় হবে? অনন্য মামুন বলেন, ‘লন্ডনে। শুটিং ২ জুন শুরু হবে। চলবে টানা ২০ দিন।’

পরিচালক জানালেন, কোরবানীর ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে ছবির সব পরিকল্পনা করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহিয়া মাহি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি কার্যালয়ে অভিযান: ওবায়দুল কাদের

পরবর্তী

সৌদির সঙ্গে ট্রাম্পের সাড়ে ৩শ’ বিলিয়ন ডলারের চুক্তি সই

পরবর্তী

সৌদির সঙ্গে ট্রাম্পের সাড়ে ৩শ’ বিলিয়ন ডলারের চুক্তি সই

সুপার লিগেও একজন বিদেশি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT