প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি না হলে অন্য কোনো চুক্তি অর্থহীন হবে বলে উল্লেখ করেছে বিএনপি। স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। আগামী সংসদ নির্বাচন হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপির।
জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এসব নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিভিন্ন জনসভায় প্রধানন্ত্রীর ভাষণ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের কারণেই বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রচারিত হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত যাচ্ছেন। তবে সেই সফরে কী চুক্তি হবে না হবে, তা নিয়ে আগে থেকেই নানা মন্তব্য করছেন বিএনপি নেতারা।
বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:
https://www.youtube.com/watch?v=cvjAVAnA6SM&feature=youtu.be










