চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিশা-পূর্ণিমা-তারিনের সঙ্গে হৃদয় খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ০৯, জুন ২০১৬
বিনোদন
A A

মিডিয়া অঙ্গণের জনপ্রিয় তিন অভিনেত্রীর সঙ্গে প্রথমবারের মতো নাটকে অভিনয়
করলেন সঙ্গীতশিল্পী হৃদয় খান। আসন্ন ঈদ উপলক্ষে নুসরাত ইমরোজ তিশা,
পূর্ণিমা এবং তারিনের সঙ্গে আলাদা তিনটি নাটকে অভিনয় করছেন তিনি।

তিনটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে হৃদয়কে। তবে সবগুলো নাটক রোমান্টিক গল্প নিয়ে সাজানো হয়েছে। অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত টেলিফিল্ম ক্ষরণ। এতে দীর্ঘদিন পর পর্দায় ফেরা তারিনের সঙ্গে অভিনয় করেছেন হৃদয় খান।

রফিকুল ইসলামের চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করছেন তন্ময় তানসেন। টেলিফিল্মে দেখা যাবে, হৃদয় খান সফটওয়্যার প্রকৌশলের একজন শিক্ষার্থী। বয়সে বড় তারিন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তারিনের প্রতিষ্ঠানে সফটওয়্যারজনিত সমস্যার সমাধান করতে আসে হৃদয়। এখানেই তাদের পরিচয়। তারপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।

অন্যদিকে কিছুদিন আগে ছোটপর্দা ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার সঙ্গে কাজ করেছেন হৃদয়। প্রথমবার জুটিবদ্ধ হওয়া ‘ফিরে যাওয়া হলো না’ শিরোনামের নাটকটি তাদেরকে দুষ্টু-মিষ্টি গল্পে দেখা যাবে।

এস এ হক অলিক নির্মিত এ নাটকটির গল্প সাজানে হয়েছে, ফাহিম দেশের বাইরে থেকে দেশে আসা, চুপচাপ শান্ত স্বভাবের খুব মুডি একজন ছেলে। অন্যদিকে রোদেলা খুব দুষ্টু প্রকৃতির একজন মেয়ে। এক সময় রোদেলার দুষ্টুমিই ভালো লেগে যায় ফাহিমের। এরপর এগিয়ে যাবে রোমান্টিক গল্প।

তবে নুসরাত ইমরোজ তিশার সঙ্গেই ছোটপর্দার অভিনয়ে ফেরা হৃদয় খানের। মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ নাটকটিতে দর্শক তিশা ও হৃদয়কে দেখতে পাবে। দর্শকদের বাড়তি চমক দিতে হৃদয়কে নিয়ে কাজ করার ভাবনা থেকেই রূপকথার গল্প সাজিয়েছে এ নাটকের পরিচালক।

এখন শুধু দেখার পালা ঈদে দর্শক হৃদয় খানকে কতটুকু অভিনেতা হিসেবে মেনে নেন। হয়তো তার উত্তর ঈদের পরই পাওয়া যাবে। তবে এরআগে আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান অভিনয়ে এসে দর্শকদের মন জয় করার পাশাপাশি অনেক প্রশংসা কুড়িয়েছেন।

ট্যাগ: সঙ্গীতশিল্পীহৃদয় খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমতে বিয়ে, মেয়েকে পুড়িয়ে মারলেন মা

পরবর্তী

শিক্ষক লাঞ্ছনা: ৪ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ

পরবর্তী

শিক্ষক লাঞ্ছনা: ৪ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দী লাশ

সর্বশেষ

২০ রাউন্ড গুলি ছুড়ে গায়ক হত্যা!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

কোর অব মিলিটারি পুলিশ ও আরভিএন্ডএফ কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

আগস্ট ২৭, ২০২৬

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দলের তৎপরতায় লাউয়াছড়ায় রক্ষা পেল হাজারো’ প্রাণ

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ত্রাণ সহায়তা পাঠাবে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬

রাতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র, যা কিছু জানার আছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT